নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়া: ভৈরব নদীর ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাটি হরিহরপাড়া থানার অন্তর্গত ধরমপুর পঞ্চায়েতের কালোদিয়াড় এলাকায় ভৈরব নদীর। স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। তারপর তারা দেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শু(রু হয়েছে এবং মৃত ব্যক্তির পরিচয় নির্ণয়ের চেষ্টা চলছে।
এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে এবং নদী সংলগ্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
