TOP NEWS

দেশ চালাচ্ছে এক অসুস্থ মানুষ: কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের!

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: কলম্বিয়ার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, এ ধরনের অভিযান তাঁর কাছে “ভালই শোনাচ্ছে”। ট্রাম্প বলেন, “কলম্বিয়াও খুব অসুস্থ। দেশটা চালাচ্ছে একজন অসুস্থ মানুষ, যে কোকেন তৈরি করতে আর তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। তবে সে আর বেশি দিন এটা করতে পারবে না।” ট্রাম্পের এই মন্তব্যকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি সরাসরি ইঙ্গিত বলেই ধরা হচ্ছে।

সাংবাদিকরা যখন তাঁকে সরাসরি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র কি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, তখন ট্রাম্প জবাব দেন, “এটা আমার কাছে ভালোই শোনাচ্ছে।”

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে যুক্তরাষ্ট্রের এক দুঃসাহসী অভিযানের পর এই মন্তব্য সামনে আসে। ওই অভিযানে মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে, যেখানে তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!