“বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়”, পরিযায়ীদের নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রীর দুয়ারে উদ্বিগ্ন অধীর

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী নাগরিকদের ওপর হামলা ও নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি সতর্ক করে বলেন, মাতৃভাষার ভিত্তিতে মানুষকে লক্ষ্যবস্তু করা হলে তা সাম্প্রদায়িক অস্থিরতা ও হিংসা উসকে দিতে পারে। অধীর সাফ জানিয়েছেন, “বাংলাভাষী মানেই বাংলাদেশি নয়”। চিঠিতে অধীর…

Read Full News

উত্তরপ্রদেশে প্রকাশ্যে অস্ত্র বিলি হিন্দু রক্ষা দলের, আত্মরক্ষার আড়ালে মুসলিমদের নিশানা! গ্রেফতার ১০

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে তলোয়ার ও অন্যান্য ধারালো অস্ত্র বিতরণের অভিযোগ উঠেছে হিন্দু রক্ষা দলের বিরুদ্ধে। কট্টরপন্থীদের দাবি, মুসলিমদের ‘টার্গেটেড হিংসাত্মক হামলা’ থেকে আত্মরক্ষার উদ্দেশ্যেই অস্ত্র বিলির উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ঘটনা। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, আগ্নেয়াস্ত্রের একটি স্টল বসিয়ে সংগঠনের সদস্যরা ভবিষ্যৎ হামলার জন্য নিজেদের তৈরি…

Read Full News

‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে জোর, ওড়িশায় ফের হেনস্থা পরিযায়ী শ্রমিকদের

ডেইলি ডোমকল, ভুবনেশ্বর: ওড়িশার বালাসোর রেলস্টেশনে যাত্রীদের উপর হামলা, আধার কার্ড দেখাতে বাধ্য করা এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে জোর করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। সোমবার পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। ওই সময় কয়েকজন পরিযায়ী শ্রমিক স্টেশনের ওয়েটিং হলে ঘুমিয়ে ছিলেন। অভিযোগ, তখনই একদল দুষ্কৃতী তাঁদের ঘুম থেকে…

Read Full News

চরম বেকারত্ব-দীর্ঘ বঞ্চনা, প্রতিবাদে ১৩১ কিলোমিটার পদযাত্রা আদিবাসীদের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দীর্ঘ তিন বছর ধরে অভিযোগের সুরাহা না হওয়ায় অবশেষে পথে নামলেন গুজরাটের আদিবাসীরা। বনাসকাঁঠা জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পালানপুর থেকে গান্ধীনগর পর্যন্ত ১৩১ কিলোমিটার পদযাত্রা শুরু করেছেন। আন্দোলনকারীদের অভিযোগ, ধারাবাহিক জাতিগত বৈষম্য, ইচ্ছাকৃতভাবে জাতি শংসাপত্র যাচাই বাতিল এবং দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষিত আদিবাসী যুবসমাজ চরম বেকারত্বের মুখে পড়েছে। এই পদযাত্রায় কংগ্রেসের কর্মীরাও…

Read Full News

৩৩ জন বিএলওর মৃত্যু কি সরকারের কাছে স্বাভাবিক? ‘ঘুসপেটিয়া’ ইস্যুতে কটাক্ষ সিব্বালের

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ায় যুক্ত বুথ লেভেল অফিসারদের (BLO) মৃত্যুর ঘটনায় সোমবার কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করলেন প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যসভা সাংসদ কপিল সিব্বাল। তাঁর প্রশ্ন, একজন তথাকথিত ‘অনুপ্রবেশকারী’ থাকলে তা গ্রহণযোগ্য নয়, অথচ কাজের চাপে BLO-দের মৃত্যু হলে তা কি গ্রহণযোগ্য? রবিবার পশ্চিমবঙ্গের…

Read Full News

‘ওর ফাঁসি না হওয়া পর্যন্ত আমি থামব না’: বললেন উন্নাওয়ের নির্যাতিতা

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: উন্নাও ধর্ষণ কাণ্ডে ‘দোষী’ কুলদীপ সেনগারের জামিনে স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে দিল্লি হাইকোর্টের যাবজ্জীবন কারাদণ্ড বাতিলের নির্দেশেও স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম রায়ে সন্তোষ প্রকাশ করল উন্নাও কাণ্ডের নির্যাতিতা। সুর চড়িয়ে তিনি বলেন, “ওর ফাঁসি না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।” সংবাদ সংস্থা পিটিআইকে নির্যাতিতা বলেন, “এই সিদ্ধান্তে…

Read Full News

স্বাধীনতা রাষ্ট্রের উপহার নয়, বরং তার প্রথম দায়িত্ব: পাসপোর্টের অধিকার নিয়ে বলল সুপ্রিম কোর্ট

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: ভারতের সাংবিধানিক কাঠামোয় ব্যক্তিস্বাধীনতা রাষ্ট্রের দেওয়া কোনও দান নয়, বরং তা রাষ্ট্রের প্রথম ও মৌলিক দায়িত্ব—এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দেশের শীর্ষ আদালত। একই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা চললেও তা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না। সোমবার কয়লা সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত এবং অন্য একটি কয়লা…

Read Full News

‘চিনা’ সন্দেহে এমবিএ পড়ুয়াকে খুন, বিজেপির ‘ঘৃণার ফল’ বলে আক্রমণ রাহুলের

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বর্ণবিদ্বেষের শিকার এক ছাত্র। অকালে প্রাণ গেল ত্রিপুরার এক মেধাবী ছাত্রের। দেরাদুনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়তেন অ্যাঞ্জেল চাকমা (২৪)। পিটিয়ে খুন করা হয়েছে তাঁকে। দেরাদুনে ত্রিপুরার যুবকের খুনের ঘটনায় এবার মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস সাংসদ বলেন, ‘দেরাদুনে অ্যাঞ্জেল চাকমা এবং তার ভাই মাইকেলের সঙ্গে…

Read Full News

ইউনূস শাসনে মাথাচাড়া দিয়েছে ভারত বিরোধী শক্তি: অশান্তির বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ওয়াইসি

ডেইলি ডোমকল, হায়দারাবাদ: বাংলাদেশে সাম্প্রতিক অশান্তি পরিস্থিতি এবং ভারতের হিংসার ঘটনাগুলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। রবিবার তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মিম সাংসদ। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইসি বাংলাদেশে দুই হিন্দু যুবক দীপু চন্দ্র দাস ও অমৃত…

Read Full News

আন্তর্জাতিক সাইবার চক্রের ১৪ পান্ডা গ্রেফতার, ২২ মোবাইল-দেড় হাজার সিম কার্ড উদ্ধার

ডেইলি ডোমকল, অমরাবতী: সিম বক্স অপারেশন ও টেলিকম জালিয়াতির সঙ্গে জড়িত একটি আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশ সিআইডি। টেলিযোগাযোগ দফতর (ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন–ডিওটি)-এর সহযোগিতায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে দু’জন বিদেশি নাগরিকও রয়েছেন। অভিযুক্তরা ‘সিম বক্স’ নামের বিশেষ ডিভাইস ব্যবহার করে আন্তর্জাতিক কলকে স্থানীয় জিএসএম কলে রূপান্তর করত। এর ফলে…

Read Full News
error: Content is protected !!