TOP NEWS

প্রধানদের বিরুদ্ধে বিদ্রোহ: রায়পুর–জুড়ানপুর–ধূলাউড়ি পঞ্চায়েতে অনাস্থা বিরোধীদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক টানাপোড়েনের আবহ তৈরি হয়েছে। শুক্রবার ৮ নম্বর রায়পুর, জুড়ানপুর এবং ১ নম্বর ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ব্লক প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনাস্থা পত্র জমা দিয়েছেন বিরোধী সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। বাম…

Read More

৩০টি ‘নেশন-বিল্ডিং’ অ্যাওয়ার্ড পেয়েছি, আজ আমাকে অপরাধী সাজানো হচ্ছে: সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুক

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: সহিংসতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মুখ খুলেছেন এবং জাতি গঠনে অবদানের জন্য ৩০টিরও বেশি পুরস্কার পেয়েছেন—এমন সমাজকর্মী সোনম ওয়াংচুককে এখন অপরাধী হিসেবে তুলে ধরা হচ্ছে বলে দেশের শীর্ষ আদালতকে জানালেন মামলাকারীর আইনজীবী। লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষার দাবিতে আন্দোলনের সময় লেহে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে…

Read More

মার্কিন-ইরান সংঘাত: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? চাঞ্চল্যকর রিপোর্ট পেন্টাগনের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হওয়া এক তথ্য বলছে, যদি আরও ১০ দিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে যায়, তবে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেপণাস্ত্র ও প্রতিরোধক অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে।…

Read More

পাঁচ পয়সার ক্ষুরের গল্প: সময় বদলেছে, বদলায়নি হাঁটের নাপিতদের জীবন

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: সময়ের স্রোতে বদলে গেছে গ্রামের চেহারা, বদলেছে মানুষের জীবনযাপন, বদলেছে চুল কাটার ধরণও। একসময় যেখানে গ্রামের মোড়ে মোড়ে কাঠের পিঁড়িতে বসেই চলত চুল-দাড়ি কাটার কাজ। সেখানে এখন অনেক জায়গায় তৈরি হয়েছে আধুনিক সেলুন। দামি চেয়ার, ঝকঝকে আয়না, নানা নামী কোম্পানির প্রসাধনী সামগ্রী, এমনকি শীততাপ নিয়ন্ত্রিত ঘর—সব মিলিয়ে আজকের গ্রামবাংলার সেলুনগুলো অনেকটাই শহুরে…

Read More

মাদক পাচার, কুয়েতে দুই ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডে সাজা দিল আদালত

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মাদক পাচারের অভিযোগে কুয়েতের একটি আদালত দুই ভারতীয় নাগরিককে মৃত্যুদণ্ডে সাজা দিয়েছে। দেশটির ভেতরে সরবরাহের উদ্দেশ্যে আনা হেরোইন ও মেথামফেটামিন (যা ‘শাবু’ নামে পরিচিত) উদ্ধার হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। দণ্ডপ্রাপ্তদের কাইফান ও শুয়াইখ এলাকায় গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানে তাঁদের কাছ থেকে ১৪ কেজি হেরোইন এবং ৮ কেজি মেথামফেটামিনের…

Read More

জল চাইবেন, আবার সন্ত্রাসবাদও চালাবেন: ‘চলবে না’ সাফ বললেন জয়শঙ্কর

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পড়শি পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বলে মন্তব্য করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের জনগণকে রক্ষা করার পূর্ণ অধিকার রয়েছে ভারতের বলেও সাফ জানিয়েছেন তিনি। শুক্রবার জয়শঙ্কর বলেন, “আমরা কী করব বা কী করব না—সে নির্দেশ দেওয়ার অধিকার কারও নেই।” এদিন চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় বিদেশমন্ত্রী জানান, জম্মু ও কাশ্মীরের…

Read More

ভোটার তালিকায় নাগরিকত্ব যাচাইয়ের পূর্ণ ক্ষমতা কমিশনেরই: সুপ্রিম কোর্টে সাফ জানাল কমিশন

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: ভোটার তালিকা তৈরি এবং নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনই চূড়ান্ত কর্তৃপক্ষ। কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তবে সেই বিষয়ে কমিশনের অভিমত মেনে নেওয়া রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই জানাল জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। ইসি সাফ জানিয়েছে, নাগরিকত্ব ইস্যুতে কমিশনের…

Read More

কানাডায় ১০-১২ জনের মারে মৃত্যু উজ্জয়িনীর মেধাবী ছাত্রের, বিচারের আশায় পরিবার

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বাবার ব্যবসার হাল ধরবেন বলে বড় স্বপ্ন নিয়ে ২০২৪-এর শুরুতে কানাডায় পাড়ি দিয়েছিলেন গুরকিরাত সিং মানোচা। কিন্তু কয়েক মাসের মধ্যেই সব স্বপ্ন চুরমার হয়ে গেল। ব্রিটিশ কলম্বিয়ার ফোর্ট সেন্ট জন এলাকায় একদল উন্মত্ত যুবকের হাতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর কুড়ির ভারতীয় এক ছাত্র। অভিযোগ, ১০-১২ জন মিলে তাকে বেধড়ক মারধর…

Read More

ভাইকে কেনো জমি! ক্রোধে বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, দেহ কুয়োয় ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: জমি নিয়ে বিবাদ। তার জেরেই নিজের বাবা, বোন ও ভাগ্নিকে খুন করল গুণধর ছেলে। কুঠার দিয়ে কুপিয়ে খুন করার পর দেহগুলি কুয়োয় ফেলে দেয় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। সোমবার নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গঙ্গানগর এলাকার একটি গ্রামে। গঙ্গানগরের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) কুলদীপ গুনাওয়াত জানান, রবিবার মুকুন্দ প্যাটেল মউআইমা থানায়…

Read More

‘জয় শ্রীরাম’ না বলায় নির্মমতা, বিহারে ৩ কিমি গ্রাম ঘুরিয়ে ঘুরিয়ে নির্মম মার আলমকে

ডেইলি ডোমকল, পাটনা: ফের গণপিটুনির শিকার মুসলিম ব্যক্তি। এবার ঘটনাস্থল নীতিশের বিহার। জানা যায়, নির্মাণ শ্রমিক নুরশেদ আলমকে ঘিরে ধরে নির্মমভাবে মারধর করেছে হিন্দুত্ববাদী। অভিযোগ, আলমকে জোর করে “জয় শ্রীরাম” ও “ভারত মাতা কি জয়” স্লোগান দিতে বাধ্য করা হয়। ওই স্লোগান দিতে অস্বীকার করলে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। এমনকি প্রায় দুই কিলোমিটার ধরে…

Read More
error: Content is protected !!