TOP NEWS

আরটিআই আইনে কোপ? অর্থনৈতিক সমীক্ষার সুপারিশ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা: সরব মল্লিকার্জুন খাড়গে

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ১০০ দিনের কাজের প্রকল্পের (MGNREGA) পর এবার কি কোপ পড়তে চলেছে তথ্যের অধিকার বা আরটিআই (RTI) আইনের ওপর? সংসদের বাজেট অধিবেশনে পেশ করা ২০২৫-২৬ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষায় আরটিআই আইন পর্যালোচনার সুপারিশ আসতেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে সরাসরি আক্রমণ শানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর…

Read More

“খবর করুন, কিন্তু উস্কানি নয়”: বেলডাঙা ইস্যুতে সংবাদমাধ্যমকে বার্তা এসপি রাজের

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও খুনের ঘটনায় গত দু’দিন অশান্ত হয়ে ওঠে বেলডাঙা। সাধারণ মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ এবং বিক্ষোভের আবহে এবার সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বিশেষ বার্তা দিলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার (SP) কুমার সানি রাজ। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা…

Read More

খসড়া ভোটার তালিকা: নাম ও পদবির ভুলে সন্দেহজনক ভোটার প্রায় ২৫ লক্ষ

ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর পর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি নাম। নাম ও পদবির ভুলে প্রায় ২৫ লক্ষ সন্দেহজনক ভোটার রয়েছেন। নাম ও পদবির সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের (বিএলও)। খসড়া তালিকায় যে সমস্ত ভোটারদের বা তাঁদের আত্মীয়দের…

Read More

ইসলামপুরে বিদেশি কুল চাষে জালের ফাঁদে পাখিমৃত্যু: ‘অমানবিকতায়’ ক্ষোভ স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: বিদেশি কুলের ফলন রক্ষায় কৃষিজমি জুড়ে নেট বা জাল টাঙানোর প্রবণতা বাড়ছে ইসলামপুরে। কিন্তু ফল রক্ষার এই ব্যবস্থা এখনই বড় পরিবেশগত প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, কুল খেতে এসে সেই জালেই আটকে পড়ে মৃত্যু হচ্ছে বুলবুলি, শালিকসহ নানা প্রজাতির পাখির। বহু জমিতে নেটের ফাঁদে ঝুলন্ত মৃত পাখির দৃশ্য দেখে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।…

Read More

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার ডাক প্রধানমন্ত্রীর, নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশের স্বাধীনতার শতবর্ষ অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার সংকল্প নিয়ে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হলো নীতি আয়োগের একাদশ গভর্নিং কাউন্সিল বৈঠক। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের বৈঠকের মূল ভাবনাবিষয় বা থিম ছিল—‘বিকশিত ভারত@২০৪৭-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন’। নীতি…

Read More

‘ঘুষখোর পণ্ডিত’ ছবির নামে আপত্তি: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বাজপেয়ীর বিরুদ্ধে মামলা পুলিশের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: অভিনেতা মনোজ বাজপেয়ীর আসন্ন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’-কে কেন্দ্র করে উত্তরপ্রদেশে চরম রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। ছবির নাম হিন্দু ভাবাবেগে আঘাত করেছে—এমন অভিযোগেই এবার অভিনেতা মনোজ বাজপেয়ীর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার কঠোর নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও বিতর্কের মুখে পড়ে নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্ম থেকে ছবিটির টিজার সরিয়ে নিয়েছে। জানা…

Read More

‘ওরা আমাদের দেশপ্রেম শেখায়’: ইতিহাস নিয়ে আরএসএস-কে তুলোধনা ওয়াইসির

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস-এর অবদান নিয়ে প্রশ্ন তুলে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেছেন, সংঘের প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ার ব্রিটিশ শাসনের বিরোধিতা করার জন্য নয়, বরং ‘খিলাফত আন্দোলন’-কে সমর্থন করার কারণে জেলে গিয়েছিলেন। আগামী ১৫ জানুয়ারির পুরনিগম নির্বাচনের আগে সোমবার ছত্রপতি সম্ভাজিনগরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে ওয়াইসি বলেন, ওই অঞ্চলে…

Read More

জামিনের মেয়াদ শেষ, ফের তিহার জেলে ফিরে গেলেন উমর খালিদ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বোনের বিয়েতে যোগ দিতে পাওয়া ১৪ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়েছে রবিবার (২৯ ডিসেম্বর)। এরপরই ফের দিল্লির তিহার জেলে ফিরে গেলেন জেএনইউ প্রাক্তন ছাত্রনেতা ও সমাজকর্মী উমর খালিদ। প্রসঙ্গত, দিল্লির একটি আদালত খালিদকে ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সাময়িক মুক্তির অনুমতি দিয়েছিল। তবে সেই সঙ্গে একাধিক কড়া শর্ত আরোপ…

Read More

“যেখানে SIR, সেখানেই ভোট চুরি”: গুজরাট মডেল নিয়ে সরব রাহুল গান্ধী

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত আরও তীব্রতর করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার তিনি অভিযোগ করেছেন, গুজরাটসহ বিভিন্ন রাজ্যে এই নির্বাচনী প্রক্রিয়াকে “পরিকল্পিত ও কৌশলগত ভোট চুরির” হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক্স-এ একটি পোস্টে রাহুল গান্ধী দাবি করেন, যেখানেই SIR বাস্তবায়িত হয়েছে, সেখানেই…

Read More

পাটনায় খান স্যারের কোচিং সেন্টারে ভাঙচুর ও নিরাপত্তারক্ষীকে মারধর, নেপথ্যে ব্যবসায়িক শত্রুতার সন্দেহ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী শিক্ষক খান স্যারের (ফয়সাল খান) পাটনাস্থিত কোচিং সেন্টারে মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতী অতর্কিতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর এবং এক নিরাপত্তারক্ষীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই নিরাপত্তারক্ষীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকালে…

Read More
error: Content is protected !!