TOP NEWS

জাদু চলছে—জীবিত নাগরিকরা উধাও হয়ে যাচ্ছেন: এসআইআর নিয়ে কমিশনকে তোপ অভিষেকের

ডেইলি ডোমকল, আলিপুরদুয়ার: নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের তীব্র ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়তৃণমূল সাংসদ। উত্তরবঙ্গের বিজেপি-প্রভাবিত এলাকা আলিপুরদুয়ারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি নির্বাচন কমিশনের চলতি বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন—এসআইআর) প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। সভামঞ্চ থেকে অভিষেক বলেন, “জ্ঞানেশ…

Read More

মার্কিন হামলাকে ‘বৈধ আত্মরক্ষা’ বললেন ইতালির প্রধানমন্ত্রী, ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পকে খুশি করার চেষ্টা মেলোনির!

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন হামলায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বৈশ্বিক নেতারা। এই পরিস্থিতিতে মার্কিন হামলাকে সম্পূর্ণ ভাবে সমর্থন করলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পক্ষে সওয়াল করলেন কট্টর ডানপন্থী এই নেতা। শনিবার মেলোনি বলেন, এই পদক্ষেপকে বৈধ ‘আত্মরক্ষা’ হিসেবে দেখা যেতে পারে। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেন যে, সরকার পরিবর্তনের উদ্দেশ্যে…

Read More

মহারাষ্ট্র পুর নির্বাচন: ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭০ আসনে জয়, পদ্মজোটকে ‘স্বৈরতন্ত্র’ তোপ বিরোধীদের

ডিডি, ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের ২৯টি পুরসভা নির্বাচন ঘোষণা হয়েছে। ভোট প্রক্রিয়া এখন সম্পন্নই হয়নি, এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭০টি আসনে জয় পেল বিজেপি-নেতৃত্বাধীন মহাজুটি। মোট ৭০টি আসনের প্রার্থীরা জয়ী হয়েছেন। এদের মধ্যে মাত্র দু’জন বাদে বাকি সবাই শাসক জোটের প্রার্থী। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি এবং ভোট গণনা ১৬ জানুয়ারি।…

Read More

ভৈরব নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, হরিহরপাড়ায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়া: ভৈরব নদীর ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাটি হরিহরপাড়া থানার অন্তর্গত ধরমপুর পঞ্চায়েতের কালোদিয়াড় এলাকায় ভৈরব নদীর। স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে…

Read More

আন্তর্জাতিক আইনকে ‘ডোন্ট কেয়ার’, ভেনেজুয়েলায় মার্কিন হামলায় উদ্বিগ্ন UN মহাসচিব

ডিডি, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মুখপাত্র স্টেফান দুজারিকের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, এই পরিস্থিতি শুধু ভেনেজুয়েলার জন্যই নয়, গোটা অঞ্চলের জন্য উদ্বেগজনক পরিণতি ডেকে আনতে পারে। বিবৃতিতে গুতেরেস বলেন, “ভেনেজুয়েলার পরিস্থিতি যাই হোক না কেন, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন…

Read More

যুক্তরাষ্ট্রের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড নিন্দার: ভেনেজুয়েলায় হামলা নিয়ে কড়া অবস্থান রাশিয়ার

ডিডি, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র সমালোচনা করল রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে মস্কো জানিয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে, তার কোনও যুক্তিসংগত ভিত্তি নেই। এক বিবৃতিতে রুশ বিদেশ মন্ত্রক বলেছে, যুক্তরাষ্ট্রের এই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ ও ব্যাপক নিন্দার জন্ম দিয়েছে। ভেনেজুয়েলার আত্মনিয়ন্ত্রণের অধিকার কোনও বাহ্যিক হস্তক্ষেপ ছাড়াই নিশ্চিত করতে…

Read More

কোমায় দেশের অর্থনীতি: একশোর বেশি জায়গায় বিক্ষোভে উত্তাল ইরান, সহিংসতায় মৃত অন্তত ১০

ডিডি, তেহরান: দুর্বল অর্থনীতিকে ঘিরে ইরানে বিক্ষোভ চলছে। চলমান বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে সংঘটিত মৃত্যুগুলো সহিংসতার নতুন মাত্রা যুক্ত করেছে। দেশটির প্রধান শিয়া ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোর শহর কুমে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন বলে খবর। নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির এক সংবাদমাধ্যম জানায়, নিহত ব্যক্তি জনতার ওপর…

Read More

শিক্ষক-শিক্ষিকার অভাব, রানিনগরে বন্ধ বহু জুনিয়র হাই স্কুল, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, রানিনগর: বদলি নিয়েছেন একের পর এক শিক্ষক-শিক্ষিকা। তার জেরে স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা কমতে কমতে গিয়ে ঠেকেছে শূন্যের ঘরে। ফলে বন্ধ হয়েছে একের পর এক জুনিয়র হাই স্কুল। রানিনগর ২ ব্লকে জুনিয়র হাই স্কুলের সংখ্যা দাঁড়িয়েছে ৪। অথচ কমেনি পড়ুয়ার সংখ্যা। শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকার অভাবে বন্ধ হয়ে গিয়েছে ব্লকের বহু জুনিয়র হাই স্কুল। রানিনগরের খাসতালুক…

Read More

ভেনেজুয়েলায় মার্কিন হামলা, মাদুরো দম্পতি আটক: ট্রাম্প

ডিডি, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোররাতে একাধিক বিস্ফোরণ ঘটে। কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাজধানীর আকাশে নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান দেখা যায়। একাধিক রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। ভেনেজুয়েলায় হামলা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার…

Read More

রাতের আকাশে যুদ্ধবিমান: বেসামরিক ও সামরিক স্থাপনায় বিস্ফোরণ, ভেনেজুয়েলায় মার্কিন হামলা!

ডিডি, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোররাতে একাধিক বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন”-এর অভিযোগ তুলেছে মাদুরো সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের চাপের অভিযানের পর এই হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের দাবি, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ২টোর দিকে কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং…

Read More
error: Content is protected !!