TOP NEWS

মৃতের পরিচয় অজানা, দাহকর্মে নেই বাধা: ডোমকলের ‘মস্তরাম মহাশ্মশান’ অনিয়মের শেষ ঠিকানা!

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: শ্মশান আছে, কিন্তু নেই কোনো রেজিস্টার খাতা। নেই কোনো অফিস বা স্থায়ী কর্মী। এমনকি শবদাহ করতে লাগে না কোনো ডেথ সার্টিফিকেট। মুর্শিদাবাদের ডোমকল ব্লকের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কাশিপুরে ‘মস্তরাম মহাশ্মশান’ নিয়ে এমনই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বছরের পর বছর ধরে কোনো রকম আইনি নথি বা তদারকি ছাড়াই সেখানে চলছে শেষকৃত্য,…

Read More

সংস্কারের পরেও কমেনি প্রশ্ন ফাঁস: ‘এনটিএ’-র পরীক্ষা বিভ্রাটে পড়ুয়াদের মানসিক সংকট নিয়ে উদ্বেগ সংসদীয় কমিটির

ডিডি, ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত বিভিন্ন জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষায় লাগাতার অনিয়ম এবং তার জেরে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া তীব্র মানসিক উদ্বেগ ও অবসাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সংসদের একটি উচ্চপর্যায়ের কমিটি। সরকারের নানাবিধ সংশোধনী পদক্ষেপ সত্ত্বেও পরীক্ষা প্রক্রিয়ায় ত্রুটি রয়েই গেছে বলে মনে করছে তারা। উচ্চশিক্ষা বিভাগের ‘ডিমান্ডস ফর গ্র্যান্টস’ (২০২৫-২৬)-এর…

Read More

এসআইআর আতঙ্ক কাড়ল প্রাণ! মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সামশেরগঞ্জ: এসআইআর (SIR) জেরে ফের মৃত্যু। শুনানির নোটিশ এবং নথি সংক্রান্ত প্রবল মানসিক চাপের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের রামেশ্বরপুর চাচণ্ড গ্রামে। মৃতের নাম পুটু শেখ (৬০)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি…

Read More

অবৈধ জুয়া ও বেটিং সাইটের বিরুদ্ধে কঠোর সরকার: একযোগে ৩০০ ওয়েবসাইট ও অ্যাপ ব্লক

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশে অবৈধ অনলাইন জুয়া এবং বেটিং বা বাজি ধরার চক্র নির্মূল করতে বড় ধরনের পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সরকারি সূত্রে জানানো হয়েছে, এনফোর্সমেন্ট ড্রাইভের অংশ হিসেবে প্রায় ৩০০টি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্লক করা হয়েছে। ব্লক করা এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের নিষিদ্ধ পরিষেবা। এর মধ্যে রয়েছে অনলাইন স্পোর্টস…

Read More

পদ্ম সম্মানে ভূষিত দেশের ‘অখ্যাত নায়ক’রা: বাসের কন্ডাক্টর থেকে আদিবাসী শিল্পী, তালিকায় একঝাঁক প্রতিভা

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা এক প্রাক্তন বাস কন্ডাক্টর, এশিয়ার প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক তৈরি করা এক শিশুরোগ বিশেষজ্ঞ এবং ৯০ বছর বয়সী এক বিলুপ্তপ্রায় বাদ্যযন্ত্র শিল্পী— সাধারণ মানুষের অসাধারণ কৃতিত্বকে কুর্নিশ জানালো ভারত সরকার। রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘোষিত ২০২৬ সালের পদ্মশ্রী তালিকায় ‘অখ্যাত নায়ক’ (Unsung Heroes) বিভাগে স্থান পেয়েছেন এমন…

Read More

মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে হবে না কাজ, এসআইআর নিয়ে কঠোর নির্বাচন কমিশন

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হবে না বলে সাফ জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমার আগরওয়ালকে লেখা এক চিঠিতে কমিশন তাদের এই অবস্থানের কথা স্পষ্ট করেছে। প্রস্তাব খারিজ করল কমিশন: সূত্র মারফত জানা…

Read More

একচ্ছত্র ক্ষমতা ও তিন দশকের নেতৃত্ব: কেমন ছিল খামেনি অধ্যায়?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন—এমন ঘোষণার পর মধ্যপ্রাচ্যের রাজনীতি এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। শনিবারের এই হামলাকে বিশ্লেষকেরা ইসলামি প্রজাতন্ত্রের জন্য ‘ওয়াটারশেড’ বা মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে বর্ণনা করছেন। তিন দশকের বেশি সময় ধরে দেশের চূড়ান্ত রাজনৈতিক, সামরিক ও আদর্শিক কর্তৃত্ব ধরে রাখা ৮৬ বছর বয়সী এই ধর্মীয়…

Read More

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী শূন্যতায় ‘আইসিইউ’-তে স্বাস্থ্যকেন্দ্র, ধুঁকছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: নামেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু পরিষেবার হাল তলানিতে। রানিনগর-১ ব্লকের হুড়শী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এখন কার্যত ধুঁকছে কর্মী সংকটে। সরকারি খাতায় বেড বরাদ্দ থাকলেও পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর অভাবে সেই পরিষেবা সাধারণ মানুষের নাগালের বাইরে। মাত্র দু’জন চিকিৎসক আর একজন নার্স দিয়ে কোনোমতে টিকে আছে এই স্বাস্থ্যকেন্দ্রটি। নেই কোনো সাফাইকর্মী কিংবা জিডিএ স্টাফ,…

Read More

ইরানের বিরুদ্ধে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু: ইসরায়েলি সংবাদমাধ্যম

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমনটাই দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। এক প্রতিবদেনে বলা হয়েছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধে কোনও চুক্তিতে পৌঁছাতে না পারে। তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে পারে ইসরায়েল। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিশেষ…

Read More

রমজান শেষে খুশির ‘ঈদ মোবারক’: ডোমকলে উৎসবের আমেজ, বাজারে উপচে পড়া ভিড়

নিজস্ব সংবাদদাতা, স্টাফ রিপোর্টার: এক মাসব্যাপী সংযম, সাধনা ও আত্মশুদ্ধির পর পবিত্র রমজান মাসের সমাপ্তি ঘটছে। ৩০টি রোজা সম্পূর্ণ করে আগামীকাল, শনিবার, দেশজুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই ডোমকল মহকুমার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। শুক্রবার দুপুর থেকেই বাজারে নেমেছে মানুষের ঢল—মিষ্টির দোকান থেকে…

Read More
error: Content is protected !!