TOP NEWS

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী মোদি: প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিশেষ জোর

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অর্থনৈতিক ও উদ্ভাবনী অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্য নিয়ে দুই দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের প্রাক্কালে শনিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এই আত্মবিশ্বাস ব্যক্ত করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিবৃতিতে মোদি বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও মালয়েশিয়ার ঐতিহাসিক সম্পর্ক স্থিরগতিতে এগিয়ে চলেছে। আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি, যাতে আমাদের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও উন্নত করা যায়।”

প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সফরের মূল লক্ষ্য হলো- প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক গভীর করা, অর্থনৈতিক ও উদ্ভাবনী অংশীদারিত্ব বৃদ্ধি করা ও নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা। প্রসঙ্গত, গত অগাস্ট মাসে ভারত ও মালয়েশিয়ার সম্পর্ককে ‘ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’-এ উন্নীত করার পর এটিই প্রধানমন্ত্রী মোদির প্রথম মালয়েশিয়া সফর। বিশেষজ্ঞদের মতে, এই সফর প্রতিরক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!