ভোট নয়, অস্তিত্বের লড়াই: নাম বাদ যাওয়ার ভয়ে ভিটেয় ফিরছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা

কিবরিয়া আনসারী কলকাতা: আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত উৎসবের সময়—যেমন ঈদ বা দুর্গাপূজা—যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার প্রবণতা দেখা যায়, এ বছর সেই দৃশ্য দেখা যাচ্ছে নির্বাচনের আগে। তবে এই ফেরা উৎসবের আনন্দে নয়, বরং এক গভীর অনিশ্চয়তা ও আতঙ্কে—ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয়। পরিযায়ী শ্রমিকেরা…

Read Full News

দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ৪ মে ফল ঘোষণা; চতুর্থ মেয়াদের লক্ষ্যে মমতা, বড় লড়াইয়ের প্রস্তুতিতে বিজেপি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের বহুল প্রতীক্ষিত বিধানসভা নির্বাচন এবার অনুষ্ঠিত হবে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোট গণনা হবে ৪ মে। রবিবার এই সূচি ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে অসম, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের তারিখও। তবে অন্যান্য রাজ্যে এক দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে ভোট…

Read Full News

আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন: বাংলার ৫টি আসনে ভোটগ্রহণ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে রাজ্যসভার ৩৭টি আসনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে, ১০টি রাজ্যের মোট ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সাথেই পশ্চিমবঙ্গ থেকে শূন্য হতে চলা ৫টি আসনেও নতুন সাংসদ নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের আনুষ্ঠানিক…

Read Full News

অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজ্যজুড়ে সম্পন্ন হলো মাধ্যমিক পরীক্ষা, ডোমকলে স্বস্তিতে পরীক্ষার্থী ও অভিভাবকরা

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: দীর্ঘ প্রতীক্ষা ও কঠোর প্রস্তুতির পর আজ রাজ্যজুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো মাধ্যমিক বোর্ড পরীক্ষা। রাজ্যের অন্যান্য প্রান্তের মতো ডোমকল মহকুমাতেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, যা পরীক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসন—সকলের জন্যই স্বস্তির বার্তা বলে মনে করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পর থেকেই পরীক্ষার্থীদের…

Read Full News

একলা চলো নীতি কংগ্রেসের: বাংলায় ২৯৪ আসনেই লড়বে হাত শিবির, ভাঙল বাম-জোটের সমীকরণ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনো জোট নয়, বরং ‘একলা চলো’ নীতিতেই আস্থা রাখল ভারতের জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার নয়াদিল্লিতে কংগ্রেসের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এককভাবে প্রার্থী দেবে শতাব্দীপ্রাচীন এই দল। এর ফলে ২০১৬ সাল থেকে চলে…

Read Full News

পাঁচ রাজ্যে ভোটের দামামা: ১৪৪৪ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক কমিশনের, নজরে অবাধ ও স্বচ্ছ নির্বাচন

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নয়াদিল্লির ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’ (IIIDEM)-এ কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ ও পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এদিন মোট ১,৪৪৪ জন আধিকারিককে নির্বাচনী ময়দানে নামার চূড়ান্ত নির্দেশ দিয়েছে কমিশন।…

Read Full News

পুলিশের শীর্ষস্তরে মেগা রদবদল: রাজ্যের নয়া ডিজি পীযূষ পান্ডে, কলকাতার নগরপাল সুপ্রতিম সরকার

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশের শীর্ষ পদে ব্যাপক রদবদল করল নবান্ন। আইপিএস রাজীব কুমারের উত্তরসূরি হিসেবে পশ্চিমবঙ্গ পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি (DGP) হলেন পীযূষ পান্ডে। রাজীব কুমার ৩১ জানুয়ারি অবসর গ্রহণ করছেন, আর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমান ‘ডিরেক্টর অফ সিকিউরিটি’ পীযূষ পান্ডে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনিই এই দায়িত্ব সামলাবেন। একইসঙ্গে কলকাতা পুলিশ এবং…

Read Full News

“অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবেই,” ভোটব্যাঙ্কের রাজনীতি নিয়ে তোপ মোদীর

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ ও অসমের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির বিজেপি সদর দপ্তরে এক ‘অভিনন্দন সমারোহ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, অনুপ্রবেশকারীদের শনাক্ত করা এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ চালিয়ে যাবে এনডিএ (NDA) সরকার। কোনো নির্দিষ্ট দলের নাম…

Read Full News

“মানুষকে হয়রানি করবেন না”, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে সোমবার একগুচ্ছ ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসংগতি থাকা ব্যক্তিদের চিহ্নিত করার প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় এবং সাধারণ মানুষকে কোনো রকম হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ECI) নির্দেশ দিয়েছে…

Read Full News

ভোটার তালিকা সংশোধন: বঙ্গে দিনে ৭ লক্ষ শুনানির লক্ষ্যমাত্রা নির্বাচন কমিশনের

ডেইলি ডোমকল, কলকাতা: খসড়া ভোটার তালিকার দাবি ও আপত্তির শুনানি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য হাতে সময় এক মাসেরও কম। এই পরিস্থিতিতে কাজের গতি বাড়াতে নজিরবিহীন পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন (ECI)। রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা ৬,৫০০টি শুনানি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন গড়ে ৭ লক্ষ করে শুনানি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কমিশন। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক…

Read Full News
error: Content is protected !!