মোদির রাজ্য গুজরাটে বৈষম্যের ছবি: শ্রমিকের পিঠে পুলিশের লাঠি, ‘বিজেপি সমর্থকদের’ জন্য স্পেশাল ট্রেন!

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মোদির রাজ্য গুজরাটের উধনা রেল স্টেশনে গত ২৪ ঘণ্টায় দেখা গেল দুই সম্পূর্ণ ভিন্ন চিত্র। একদিকে যখন বিহার, উত্তরপ্রদেশ ও ওড়িশাগামী শ্রমিকদের ভিড়ে স্টেশনে চরম বিশৃঙ্খলা ও লাঠিচার্জের ঘটনা ঘটল, ঠিক তার কয়েক ঘণ্টা পরেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে বাংলার পথে রওনা দিলেন প্রায় ১,৩০০ যাত্রী। অভিযোগ উঠেছে,…

Read Full News

ভোট নয়, অস্তিত্বের লড়াই: নাম বাদ যাওয়ার ভয়ে ভিটেয় ফিরছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা

কিবরিয়া আনসারী কলকাতা: আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত উৎসবের সময়—যেমন ঈদ বা দুর্গাপূজা—যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার প্রবণতা দেখা যায়, এ বছর সেই দৃশ্য দেখা যাচ্ছে নির্বাচনের আগে। তবে এই ফেরা উৎসবের আনন্দে নয়, বরং এক গভীর অনিশ্চয়তা ও আতঙ্কে—ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয়। পরিযায়ী শ্রমিকেরা…

Read Full News

অসমে চা শ্রমিকদের সঙ্গে পাত্তা তুললেন মোদি, কংগ্রেসকে বিঁধে ‘হ্যাটট্রিক’-এর হুঙ্কার

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের ঠিক আগে অসমে ঝোড়ো প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ডিব্রুগড়ে একটি চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন তিনি। মাথায় টুপি পরে এবং পিঠে ঝুড়ি বেঁধে মহিলা শ্রমিকদের সঙ্গে চা পাতা তুলতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। এদিন সকালে ডিব্রুগড়ের চা বাগানে এক অন্য মেজাজে ধরা দেন প্রধানমন্ত্রী। চা শ্রমিকদের…

Read Full News

কোটি টাকার আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের পর্দাফাঁস, উত্তরপ্রদেশে গ্রেফতার ৫ চিকিৎসক

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মাত্র ৫০ হাজার টাকার পাওনাগণ্ডা নিয়ে বচসা, আর তাতেই ফাঁস হয়ে গেল কয়েক কোটি টাকার এক আন্তর্জাতিক অঙ্গ পাচার চক্র। উত্তরপ্রদেশের কানপুরে এই চাঞ্চল্যকর ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন চিকিৎসকসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে যে, এই চক্রটি ইতিমধ্যেই অন্তত ৪০ জন দেশি-বিদেশি নাগরিকের দেহে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন করেছে।…

Read Full News

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের: এক ধাক্কায় ১৯৫ টাকা দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: এপ্রিলের শুরুতেই সাধারণ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। বুধবার বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিশেষ করে পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে…

Read Full News

যুদ্ধ বিরতির প্রস্তাব ‘অযৌক্তিক’: ওয়াশিংটনকে ‘চরম প্রত্যাঘাত’-এর হুঁশিয়ারি দিল ইরান

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটিয়ে আমেরিকার দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করল ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, ওয়াশিংটনের এই প্রস্তাব “অত্যধিক এবং অযৌক্তিক”। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না এবং প্রয়োজনে আমেরিকাকে “চরম প্রত্যাঘাত” হানতে তারা প্রস্তুত।…

Read Full News

“পরমাণু অস্ত্র ত্যাগ অসম্ভব,” দক্ষিণ কোরিয়াকে ‘চরম শত্রু’ রাষ্ট্র ঘোষণার পথে কিম জং উন

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতাকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর কোরিয়া সাফ জানিয়ে দিল যে, তারা কোনও অবস্থাতেই তাদের পরমাণু অস্ত্র ত্যাগ করবে না। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সে দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন দক্ষিণ কোরিয়াকে “সবচেয়ে প্রতিকূল রাষ্ট্র” (Most Hostile State) হিসেবে চিহ্নিত করার ইঙ্গিত দিয়েছেন।…

Read Full News

দারিদ্র্যের অভিশাপ: মা-বাবা ভিক্ষা করতে বেরোতেই অনাহারে ও অসুস্থতায় মৃত্যু এক মাসের শিশুর

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পেটের দায়ে এক মাসের দুধের শিশুকে ঘরে রেখে ভিক্ষা করতে বেরিয়েছিলেন দম্পতি। ফিরে এসে দেখলেন, সব শেষ। অনাহার আর দীর্ঘদিনের অসুস্থতায় নিথর হয়ে পড়ে আছে এক মাসের একরত্তি কন্যা সন্তান। উত্তরপ্রদেশের বেরিলির কিলা ক্যান্টনমেন্ট এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। মৃত শিশুর পিতা মহম্মদ শাদাব সপরিবারে গত চার মাস ধরে ওই এলাকায়…

Read Full News

“মানুষই আমার বডিগার্ড”: ডোমকলে বাইকে চেপেই ভোটপ্রচারে বাম প্রার্থী ‘রানা’

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: রাজ্যে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। চড়া রোদে রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট নেতারা যখন বিশাল গাড়ির কনভয় আর নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে প্রচার সারছেন, তখন মুর্শিদাবাদের ডোমকলে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। কোনো এসি গাড়ি নয়, বরং বাবার স্মৃতিবিজড়িত একটি পুরনো মডেলের মোটর সাইকেলে চেপে মোড়ে মোড়ে ঘুরছেন সিপিআইএম প্রার্থী মোস্তাফিজুর রহমান (রানা)। কখনও চায়ের দোকানে…

Read Full News

মেধাই শেষ কথা: সংরক্ষিত শ্রেণির প্রার্থীরাও সাধারণ আসনে যোগ্য, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: সংরক্ষিত শ্রেণির কোনো প্রার্থী যদি প্রাথমিক পরীক্ষায় (Qualifying Exam) নম্বরে ছাড় পান, তবুও চূড়ান্ত মেধা তালিকায় বেশি নম্বর পেলে তিনি সাধারণ বা ‘ওপেন ক্যাটাগরি’র আসনের জন্য বিবেচিত হবেন। সোমবার (২৩ মার্চ) একটি মামলার শুনানিতে এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে কয়েক হাজার মেধাবী প্রার্থীর…

Read Full News
error: Content is protected !!