TOP NEWS

হরিহরপাড়ায় “পরিকল্পিত খুন!” জামাইয়ের মৃত্যুর পর থেকেই পলাতক শ্বশুরবাড়ির লোকেরা

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: পবিত্র ঈদের আনন্দ নিমেষের মধ্যে বদলে গেল চরম বিষাদে। শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করতে গিয়ে পরদিন সকালেই এক যুবকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে স্থানীয় একটি মাঠ থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আনোয়ার শেখ। তিনি ডোমকল থানার শ্রীপতিপুরের বাসিন্দা ছিলেন। মৃতের পরিবারের দাবি, তাদের ছেলেকে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই মৃতের শ্বশুরবাড়ির সমস্ত সদস্য পলাতক।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঈদের দিন হরিহরপাড়া থানার খামারমাটি এলাকায় নিজের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন আনোয়ার। সারাদিন পরিবারের সবার সাথে অত্যন্ত আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়েই কাটে তাঁর। কিন্তু শুক্রবার সকালে শ্বশুরবাড়ির সংলগ্ন একটি মাঠে আনোয়ারের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মাঠের মধ্যে এমন মর্মান্তিক দৃশ্য দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয়রা দেখা মাত্রই তড়িঘড়ি খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আনোয়ারের আকস্মিক এই মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই একাধিক রহস্য ও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আনোয়ারের পরিবারের সদস্যদের দাবি, সে কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না। শ্বশুরবাড়ির লোকেরাই তাকে খুন করে আত্মহত্যার রূপ দিতে দেহটি মাঠে ঝুলিয়ে দিয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, স্ত্রীর সাথে আনোয়ারের কোনও পারিবারিক অশান্তি চলছিল কি না— তা এখনও পর্যন্ত সম্পূর্ণ স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!