TOP NEWS

পদবির গড়মিলে শুনানির নোটিস, আতঙ্কে মৃত্যু মুর্শিদাবাদের নিমাইয়ের

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়া: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে আতঙ্কের মধ্যেই মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রায়পুর এলাকার বাসিন্দা নিমাই মাল (৪৪)-এর। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির নোটিস হাতে পাওয়ার পর থেকেই গভীর মানসিক চাপে ছিলেন নিমাই, আর সেই আতঙ্কের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিমাইয়ের বাবার নাম ছিল শ্যামলাল রায়।…

Read More

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার ডাক প্রধানমন্ত্রীর, নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশের স্বাধীনতার শতবর্ষ অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার সংকল্প নিয়ে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হলো নীতি আয়োগের একাদশ গভর্নিং কাউন্সিল বৈঠক। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের বৈঠকের মূল ভাবনাবিষয় বা থিম ছিল—‘বিকশিত ভারত@২০৪৭-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন’। নীতি…

Read More

বাংলাদেশ সাধারণ নির্বাচন: ঐতিহাসিক জয়ের পথে বিএনপি, ধরাশায়ী জামায়াত জোট

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে দলের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ভোট গণনার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশন এখনও ৩০০ আসনের সংসদের কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি। শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর…

Read More

খসড়া ভোটার তালিকা: নাম ও পদবির ভুলে সন্দেহজনক ভোটার প্রায় ২৫ লক্ষ

ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর পর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষেরও বেশি নাম। নাম ও পদবির ভুলে প্রায় ২৫ লক্ষ সন্দেহজনক ভোটার রয়েছেন। নাম ও পদবির সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের (বিএলও)। খসড়া তালিকায় যে সমস্ত ভোটারদের বা তাঁদের আত্মীয়দের…

Read More

প্রয়াত বলিউডের প্রখ্যাত প্রযোজক ও সেন্সর বোর্ডের সাবেক প্রধান পহলাজ নিহালানি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: অবসান হলো বলিউডের ‘মশলা চলচ্চিত্রের’ একটি স্বর্ণযুগের। হিন্দি চলচ্চিত্র জগতের বিশিষ্ট প্রযোজক, পরিবেশক এবং সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর সাবেক চেয়ারম্যান পহলাজ নিহালানি প্রয়াত হয়েছেন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ দিন ধরে তিনি লিভার বা যকৃতের গুরুতর সমস্যায় ভুগছিলেন। প্রয়াত প্রযোজকের পারিবারিক বন্ধু শশী রঞ্জন জানিয়েছেন, মুম্বাইয়ের…

Read More

“খুনের চেয়েও জঘন্যতম অপরাধ”: তিন নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতনে ধৃতের মৃত্যুদণ্ড বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট

ডিডি ডিজিটাল ডেস্ক: “একটি শিশুর ওপর যৌন নির্যাতন আসলে কেবল শারীরিক অপরাধ নয়, এটি শিশুর মর্যাদা এবং তার আত্মার ওপর চরম আঘাত। এই ধরণের অপরাধে বেঁচে থাকাটাই এক যন্ত্রণাদায়ক দীর্ঘ লড়াইয়ে পরিণত হয়। তাই শিশুদের বিরুদ্ধে হওয়া এই অপরাধ খুনের চেয়েও অনেক বেশি জঘন্য এবং এটি মৃত্যুদণ্ডের মতোই কঠিনতম সাজার যোগ্য।”— একটি পকসো (POCSO) মামলার রায়ে…

Read More

ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা: ‘ভয় দেখিয়ে দলবদল করানোর চেষ্টা’, কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের মন্ত্রী সঞ্জীব অরোরার অর্থ পাচার ও জিএসটি ফাঁকি মামলার জল এবার গড়িয়েছে রাজ্যের ব্যবসায়ী মহলে। এই মামলায় নতুন করে পাঞ্জাবের একাধিক ব্যবসায়ী ও শিল্পপতির ডেরায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তল্লাশি শুরু করতেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে “ব্যবসায়ীদের হেনস্থা” করার গুরুতর অভিযোগ তুললেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজনৈতিক…

Read More

ধর্মান্তকরণের সন্দেহে ওড়িশায় যাজককে অমানবিক নির্যাতন: জুতোর মালা পরিয়ে ঘোরানো হল গোটাগ্রাম

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওড়িশার ঢেঙ্কানল জেলায় ধর্মান্তকরণের সন্দেহে এক খ্রিস্টান যাজককে নির্মমভাবে মারধর, জুতোর মালা পরিয়ে ঘোরানো এবং গোবর খেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গত ৪ জানুয়ারি জেলার পারজং থানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটলেও, সম্প্রতি পুলিশের এফআইআর দায়েরের পর বিষয়টি প্রকাশ্যে আসে। প্রার্থনাসভায় হামলা ও নির্মম অত্যাচার সূত্রের খবর, ঘটনার দিন যাজক বিপিন…

Read More

রাম মন্দিরের পর এবার বদ্রীনাথ ধাম: দানবাক্সের টাকা তছরূপের অভিযোগে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

ডিডি ডিজিটাল ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির চাঞ্চল্যকর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কাঠগড়ায় উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া দানের টাকা ও প্রণামীতে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর শুক্রবার একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ‘বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি’। বিকেটিসি-র সভাপতি হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত অভিযোগগুলিকে…

Read More

“অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবেই,” ভোটব্যাঙ্কের রাজনীতি নিয়ে তোপ মোদীর

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ ও অসমের আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অনুপ্রবেশকারী ইস্যুতে ফের সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দিল্লির বিজেপি সদর দপ্তরে এক ‘অভিনন্দন সমারোহ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, অনুপ্রবেশকারীদের শনাক্ত করা এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ চালিয়ে যাবে এনডিএ (NDA) সরকার। কোনো নির্দিষ্ট দলের নাম…

Read More
error: Content is protected !!