‘এসআইআর’-এর যাঁতাকল ও রাষ্ট্রের অমানবিক উল্লাস: ভোটারই কি আজ কাঠগড়ায়?

——————————————————————————- গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য ভোটার তালিকায় স্বচ্ছতা জরুরি— এই আপ্তবাক্য নিয়ে কারও দ্বিমত থাকতে পারে না। কিন্তু স্বচ্ছতা আনার নামে রাষ্ট্র আজ যে ‘এসআইআর’ (SIR) নামক অসাংবিধানিক প্রক্রিয়ার জাল বিছিয়েছে, তা কার্যত সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর এক অঘোষিত যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। যে রাষ্ট্র মানুষকে সুন্দর জীবন ও জীবিকার নিরাপত্তা দেবে,…

Read Full News

হরিহরপাড়ায় এসআইআর কাজের চাপে বিএলও-র মৃত্যু! অতিরিক্ত চাপকেই দায়ী করছে পরিবার

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায় ভোটার তালিকা সংশোধনী (SIR) সংক্রান্ত কাজের অতিরিক্ত মানসিক চাপে এক বিএলও (BLO)-র মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিক্ষিকার নাম মায়া মুখোপাধ্যায় (৫৮)। তিনি নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। পরিবারের দাবি, কাজের পাহাড়প্রমাণ চাপ ও আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র…

Read Full News

এসআইআর: জেলা আদালতে এফিডেফিটের হিড়িক, কালঘাম ছুটছে সাধারণ মানুষের

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: জেলা আদালত চত্বরে তিল ধারণের জায়গা নেই। সকাল হতেই ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। লক্ষ্য একটাই— ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এফিডেফিট করানো। মূলত এসআইআর (SIR) হেয়ারিংয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতেই সাধারণ মানুষের মধ্যে এই এফিডেফিট করার হিড়িক পড়েছে। সূত্রের খবর, প্রতিদিন গড়ে প্রায় এক হাজার এফিডেফিট করা হচ্ছে জেলা…

Read Full News

এসআইআর-এর প্রতিবাদ: ফেব্রুয়ারি নাগাদ দিল্লির দরবারে সরব হতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী

ডেইলি ডোমকল, কলকাতা: ভোটার তালিকার বিশেষ সংশোধনী (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে এবার সরাসরি দিল্লির দরবারে সরব হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসেই তাঁর রাজধানী সফরের প্রবল সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা এসআইআর (SIR) নিয়ে শাসক ও বিরোধী শিবিরের রাজনৈতিক টানাপোড়েন এখন তুঙ্গে।…

Read Full News

ভোটার তালিকা সংশোধনের আতঙ্ক! ‘এসআইআর’ নোটিশ হাতে পেয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রৌঢ়ের

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। এবার ভোটার তালিকায় নাম সংশোধনের প্রশাসনিক নোটিশ বা ‘এসআইআর’ (SIR)-এর আতঙ্কে প্রাণ হারালেন ৪৮ বছর বয়সী এক ব্যক্তি। মৃতের নাম আকসার শেখ। মঙ্গলবার সকালে জলঙ্গি থানার নওদাপাড়া গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিবারের অভিযোগ, নির্বাচন কমিশনের অসংলগ্ন নিয়ম ও প্রশাসনিক চাপেই অকালে…

Read Full News

দৃষ্টিহীনের চোখেও ‘কাগজের’ আতঙ্ক, অস্তিত্ব প্রমাণে শুনানিতে জন্ম-অন্ধ আলম

সুরাইয়া সুমি সরকার: নির্বাচন কমিশনের নিবিড় সংশোধনীর জাঁতাকলে মানুষের জীবন কীভাবে দুর্বিষহ হয়ে উঠতে পারে, তার এক মর্মান্তিক প্রতিচ্ছবি ফুটে উঠল মুর্শিদাবাদের ডোমকলে। যে চোখে কোনোদিন পৃথিবীর আলো পৌঁছায়নি, সেই জন্ম-অন্ধ চোখে এখন ঘুম কেড়ে নিয়েছে ‘এক টুকরো কাগজ’। ৪২ বছর বয়সী আলম মণ্ডল, যাঁর দিন কাটে দু’বেলা ভিক্ষা করে, আজ তাঁকে লড়াই করতে হচ্ছে নিজের…

Read Full News

এসআইআর আতঙ্ক কাড়ল প্রাণ! মুর্শিদাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সামশেরগঞ্জ: এসআইআর (SIR) জেরে ফের মৃত্যু। শুনানির নোটিশ এবং নথি সংক্রান্ত প্রবল মানসিক চাপের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের রামেশ্বরপুর চাচণ্ড গ্রামে। মৃতের নাম পুটু শেখ (৬০)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি…

Read Full News

রাজ্যে আরও এক বিএলও–র মৃত্যু, কাজের চাপেই আত্মহত্যা ভগবানগোলার শিক্ষকের!

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদের ভগবানগোলায় আরও এক বুথ স্তরের আধিকারিক (BLO)–এর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংযোজন (SIR)–এর কাজের চাপে আত্মহত্যা করেছেন পেশায় শিক্ষক হামিমুল ইসলাম। রানিতলা থানার পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ় স্কুলের প্রধানশিক্ষক হামিমুলের বাড়ি ভগবানগোলার আলাইপুরে। শনিবার স্কুলের একটি শ্রেণিকক্ষ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনার…

Read Full News

লাইনেই দিন শেষ, বাড়িতে জ্বলেনি উনুন: সাগরপাড়ায় এসআইআর শুনানিতে হয়রানি

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: হাড়ভাঙা খাটুনি শেষে দু’মুঠো অন্নের সংস্থান করাই যেখানে দায়, সেখানে নথিপত্রের অসঙ্গতি সংশোধনের গেরোয় কার্যত নাজেহাল দশা জলঙ্গির সাধারণ মানুষের। রবিবার সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ে এসআইআর (SIR) শুনানি কেন্দ্রে ধরা পড়ল এমনই এক ছবি। ভোটার তালিকায় নাম বা তথ্যের ভুল সংশোধনের এই শুনানিতে এসে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। পঁচাত্তর ছুঁইছুঁই সোনাভান বেওয়া।…

Read Full News
error: Content is protected !!