দৃষ্টিহীনের চোখেও ‘কাগজের’ আতঙ্ক, অস্তিত্ব প্রমাণে শুনানিতে জন্ম-অন্ধ আলম
সুরাইয়া সুমি সরকার: নির্বাচন কমিশনের নিবিড় সংশোধনীর জাঁতাকলে মানুষের জীবন কীভাবে দুর্বিষহ হয়ে উঠতে পারে, তার এক মর্মান্তিক প্রতিচ্ছবি ফুটে উঠল মুর্শিদাবাদের ডোমকলে। যে চোখে কোনোদিন পৃথিবীর আলো পৌঁছায়নি, সেই জন্ম-অন্ধ চোখে এখন ঘুম কেড়ে নিয়েছে ‘এক টুকরো কাগজ’। ৪২ বছর বয়সী আলম মণ্ডল, যাঁর দিন কাটে দু’বেলা ভিক্ষা করে, আজ তাঁকে লড়াই করতে হচ্ছে নিজের…
