হরিহরপাড়ায় এসআইআর কাজের চাপে বিএলও-র মৃত্যু! অতিরিক্ত চাপকেই দায়ী করছে পরিবার
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর এলাকায় ভোটার তালিকা সংশোধনী (SIR) সংক্রান্ত কাজের অতিরিক্ত মানসিক চাপে এক বিএলও (BLO)-র মৃত্যুর অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিক্ষিকার নাম মায়া মুখোপাধ্যায় (৫৮)। তিনি নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। পরিবারের দাবি, কাজের পাহাড়প্রমাণ চাপ ও আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র…
