বিধানসভা ভোটের আগে সিপিএমে অস্বস্তি: দল ছাড়লেন তরুণ নেতা প্রতীকউর রহমান

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি করল সিপিএমের অন্দরমহলের অস্বস্তি। দলের কাজকর্ম ও নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রাথমিক সদস্যপদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ নেতা প্রতীকউর রহমান। রাজ্য নেতৃত্বের উদ্দেশ্যে লেখা তাঁর পদত্যাগপত্র প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে ঘিরে সিপিএমের সাংগঠনিক…

Read Full News

‘যুবসাথী’ প্রকল্পে বিপুল সাড়া, অফলাইনের চাপ কমাতে চালু হল অনলাইন আবেদন

ডেইলি ডোমকল, কলকাতা: রাজ্য সরকারের নতুন ভাতা প্রকল্প ‘যুবসাথী’ চালু হতেই রাজ্যজুড়ে বিপুল সাড়া মিলেছে। প্রথম দিনেই অফলাইনে লক্ষাধিক আবেদন জমা পড়ায় চাপ কমাতে এবার অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু করল নবান্ন। রবিবার রাত ১২টা থেকে নির্ধারিত পোর্টালে আনুষ্ঠানিকভাবে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ফলে এখন বাড়ি বসেই সহজে আবেদন করতে…

Read Full News

মঙ্গলে শপথ নেবেন তারেক রহমান, সোমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ফুল-মিষ্টি পাঠালেন মমতা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়লাভ করেছে বিএনপি। দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ বিরতির পর নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে চলেছে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের দল। এই জয়ে প্রধান ভূমিকা পালন করে এবং দেশে ফিরেই ‘নায়ক’ হয়ে উঠেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার…

Read Full News

‘যুবসাথী’ প্রকল্প: ভাতার আশায় দীর্ঘ লাইনে ডোমকলের উচ্চশিক্ষিতরা, ‘ভাতাময় রাজ্য’ কটাক্ষ বিরোধীদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: রাজ্যের বেকার যুবসমাজের জন্য নতুন ভাতা প্রকল্প ‘যুবসাথী’ চালুর ঘোষণা ঘিরে মুর্শিদাবাদের ডোমকল মহকুমা জুড়ে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও বিতর্ক। আগামী ১ এপ্রিল থেকে প্রকল্প চালুর আগে আবেদন গ্রহণের জন্য ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করেছে রাজ্য সরকার। ডোমকল মহকুমার বিভিন্ন ব্লক ও…

Read Full News

জলঙ্গিতে ৪ বছর ধরে পড়ে থাকা গাড়িতে পচাগলা মৃতদেহ, কঙ্কালসার দেহ ঘিরে রহস্যের জট

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: দীর্ঘদিন ধরে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি চারচাকা গাড়ির ভেতর থেকে উদ্ধার হল পচাগলা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। শনিবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার জোটতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটির পচনের মাত্রা এতটাই বেশি যে শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে…

Read Full News

প্রেমিকের প্রতি অভিমান! জলঙ্গিতে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী, গ্রেফতার প্রেমিক কিশোর

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: জলঙ্গিতে এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। প্রেমের সম্পর্কে মনোমালিন্য কারণেই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গির একটি গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনায় এক নাবালককে গ্রেফতার করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে,…

Read Full News

ফড়েদের দাপট আর পরিকল্পনার অভাবে ধুঁকছে ডোমকলের দুই কৃষক বাজার, স্বপ্নভঙ্গ কৃষকদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: কোটি কোটি টাকা ব্যয়ে কৃষকদের সুবিধার্থে নির্মিত ডোমকল মহকুমার দুটি ঝাঁ চকচকে কৃষক বাজার আজ বেহাল দশায় পরিণত হয়েছে। মস্ত লোহার গেটের ওপর ঝুলছে পুরনো সাইনবোর্ড, ভাঙাচোরা মরচে ধরা ধরম কাঁটার পাশে পড়ে রয়েছে যন্ত্রাংশের অংশবিশেষ। ঝাঁ চকচকে ভবনগুলির রং ফ্যাকাসে হয়ে গিয়েছে। প্রায় এক দশক আগে ইসলামপুরের গোয়াস ও জলঙ্গির জোড়তলায়…

Read Full News

বিহারের সিওয়ানে সাংবাদিককে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বিহারের সিওয়ান জেলায় এক হিন্দি দৈনিক সংবাদপত্রের সাংবাদিকের ওপর দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পাচরুখী থানা এলাকার ভবানী মোড়ের কাছে এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই সাংবাদিককে প্রথমে সিওয়ান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে পাটনা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত…

Read Full News

ডিজিটাল অ্যারেস্ট: ভয়, প্রযুক্তি ও প্রতারণার যুগলবন্দিতে ৫৪ হাজার কোটি টাকার সাইবার লুট

প্রবীণদের লক্ষ্য করে ‘ভার্চুয়াল আটক’—ভুয়ো আদালত, ভুয়ো পুলিশ, সত্যিকারের ক্ষতি বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: দেশে দ্রুত ডিজিটাল রূপান্তরের যুগে অপরাধও বদলেছে। ব্যাংক জালিয়াতি, ফিশিং বা ওটিপি প্রতারণার সীমা ছাড়িয়ে এখন এক নতুন ও ভয়াবহ প্রবণতা সামনে এসেছে—“ডিজিটাল গ্রেপ্তার” বা ডিজিটাল অ্যারেস্ট স্ক্যাম। এখানে বন্দুক নেই, হাতকড়া নেই, পুলিশ ভ্যান নেই—তবু ভুক্তভোগী বিশ্বাস করেন তিনি আইনের কবলে…

Read Full News

মদ নিষিদ্ধ হলেও কমছে না মাদকাসক্তি! বিহারে ৮ বছরে গ্রেফতার ১৬ লক্ষ মানুষ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বিহারে ২০১৬ সালের এপ্রিল মাসে মদ নিষিদ্ধকরণ আইন কার্যকর হওয়ার পর থেকে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৬ লক্ষ মানুষকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য বিধান পরিষদে এক প্রশ্নের উত্তরে বিহার সরকার এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে রাজ্যে অন্যান্য মাদকদ্রব্য ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ…

Read Full News
error: Content is protected !!