TOP NEWS

ঐতিহাসিক ভারত-ইইউ শিখর সম্মেলন: মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন, কৌশলগত অংশীদারিত্বে নতুন দিগন্ত

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে আয়োজিত ১৬তম ভারত-ইউরোপীয় ইউনিয়ন (EU) শিখর সম্মেলনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেন। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই পক্ষই তাদের কৌশলগত…

Read More

‘অন্নপূর্ণা যোজনা’-র ১২ পাতার ফর্ম কেন? কি বললেন মন্ত্রী অগ্নিমিত্রা পল?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের সদ্য ঘোষিত মহিলাদের জন্য সরাসরি আর্থিক অনুদান প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র ১২ পাতার দীর্ঘ আবেদনপত্র নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিপুল নথিপত্র চাওয়ার সিদ্ধান্তের পক্ষে জোরালো সওয়াল করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। শুক্রবার তিনি স্পষ্ট জানিয়েছেন, কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পান, তা নিশ্চিত করতেই এই বিস্তারিত আবেদনপত্র তৈরি…

Read More

কথা রাখলেন জেলাশাসক: পরিযায়ী শ্রমিকদের সুরক্ষায় মুর্শিদাবাদে চালু হলো কন্ট্রোল রুম ও আইডি কার্ড

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারিয়েছেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের এক যুবককে ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগে শুক্রবার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা। দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং রেললাইন স্তব্ধ করে দেওয়ার ঘটনায় জেলাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার…

Read More

ইরানের হামলায় নিহত ৬ মার্কিন সেনা: নিশ্চিত করল সেন্টকম

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলা শুরুর পর পাল্টা আঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM) সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকমের বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের প্রাথমিক পাল্টা হামলার সময় একটি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়। সেখান থেকে সম্প্রতি আরও দুজন নিখোঁজ…

Read More

রান্নার গ্যাসে কালোবাজারি রুখতে কি পদক্ষেপ নিয়েছে সরকার? কেন্দ্রের মোক্ষম অস্ত্রই কি ‘ওটিপি’?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশে রান্নার গ্যাস বণ্টন ব্যবস্থায় দীর্ঘদিনের ‘নীরব সংকট’ ছিল ভর্তুকিযুক্ত সিলিন্ডারের কালোবাজারি। অসাধু ডেলিভারি কর্মী ও এজেন্টদের যোগসাজশে গৃহস্থালির সিলিন্ডার বাণিজ্যিক কাজে পাচার হয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটত। তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে আমেরিকা-ইরান যুদ্ধের ফলে তৈরি হওয়া এলপিজি সংকটের মাঝে, ভারত সরকার এই চুরি রুখতে এক সহজ অথচ কার্যকর…

Read More

‘হিন্দি না শিখলে ঢুকতে দেব না’, আফ্রিকান যুবককে হুঁশিয়ারি পদ্ম নেত্রীর

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ বহু পুরনো। গেরুয়া শিবিরের বিরুদ্ধে হিন্দি-হিন্দু-হিন্দুস্তানের রাজনীতির অভিযোগ বারংবার সরব হয়েছে বিরোধীরা। এবার এক বিদেশী যুবককে হিন্দি ভাষায় কথা না বলায় হুঁশিয়ারি দিলেন এক বিজেপি নেত্রী। জানা গিয়েছে, সোমবার এক আফ্রিকান আফ্রিকান নাগরিককে হিন্দি শেখার জন্য হুমকি দিচ্ছেন দিল্লির পাটপারগঞ্জের কাউন্সিলার রেণু চৌধুরী। ইতিমধ্যে ঘটনার ভিডিয়ো…

Read More

এসআইআর-এর আতঙ্ক কাড়ল প্রাণ: জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যুতে কাঠগড়ায় নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: ভোটার তালিকায় নাম সংশোধন ও যাচাই বা এসআইআর (Special Investigation Report)-এর নোটিশ ঘিরে ফের আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটল মুর্শিদাবাদে। এবার প্রাণ হারালেন জলঙ্গি থানার ঘোষপাড়া সর্বোপল্লি গ্রামের বাসিন্দা হাসিনা বিবি (৭৬)। পরিবারের অভিযোগ, কমিশনের ‘তুঘলকি’ সিদ্ধান্তের জেরে উদ্ভূত মানসিক চাপ ও উৎকণ্ঠাই তাঁর মৃত্যুর কারণ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা…

Read More

শান্তি ফিরছে মণিপুরে, সহিংসতায় বাস্তুচ্যুত ১০ হাজার মানুষকে পুনর্বাসন দিল রাজ্য: মুখ্যসচিব

ডেইলি ডোমকল, ইম্ফল: হিংসার আগুনে জ্বলেছে মণিপুর। ২০২৩ সাল থেকে কুকি ও মেতেই জনগোষ্ঠীর সংঘর্ষে লাগাতার অশান্তি চলছে মণিপুরে। গত ২ বছর ধরে চলা সন্ত্রাসে সেখানে মৃত্যু হয়েছে দু’শোর বেশি মানুষের। চলতি বছরের শুরুতে নতুন করে মণিপুরে হিংসা ছড়ানোয় ফেব্রুয়ারি মাস থেকে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। কার্যত সেনার নিয়ন্ত্রণে রয়েছে গোটা মণিপুর। ধীরে ধীরে শান্তি…

Read More

ব্যাংকের লকার থেকে গায়েব কোটি টাকার সোনা: উত্তরপ্রদেশে ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর

ডিডি, ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকারও আর নিরাপদ নয়! উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখা থেকে গ্রাহকদের বন্ধকি সোনার অন্তত ৯৬টি প্যাকেট গায়েব হওয়ার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, গায়েব হওয়া এই সোনার মূল্য কয়েক কোটি টাকা। এই ঘটনায় ওই ব্যাংকের তৎকালীন ম্যানেজারসহ তিন কর্মচারীর বিরুদ্ধে ‘ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট’…

Read More

মার্কিন-ইরান সংঘাত: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? চাঞ্চল্যকর রিপোর্ট পেন্টাগনের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে ফাঁস হওয়া এক তথ্য বলছে, যদি আরও ১০ দিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়ে যায়, তবে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেপণাস্ত্র ও প্রতিরোধক অস্ত্রের মজুত বিপজ্জনকভাবে কমে যেতে পারে।…

Read More
error: Content is protected !!