TOP NEWS

প্রকাশ্যে বিডিও-সভাপতি দ্বন্দ্ব: প্রশাসনিক দপ্তরে ধুন্ধুমার, ডোমকল বিডিও অফিসে মারমুখী আচরণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের সঙ্গে মারমুখী আচরণ ও অশ্লীল মন্তব্য করার অভিযোগকে ঘিরে বুধবার তীব্র উত্তেজনা ছড়াল ডোমকল বিডিও অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রে জানা গেছে, বুধবার পঞ্চায়েত সমিতির একটি মিটিং অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লক…

Read More

ময়নাতদন্তের পর মৃতদেহ অদলবদল: সৎকার করার মুখে পর্দাফাঁস, হাসপাতালের চরম গাফিলতিতে তীব্র ক্ষোভ

ডিডি, ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠান আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চরম গাফিলতির এক স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। ময়নাতদন্তের পর দুই যুবকের মরদেহ একে অপরের পরিবারের হাতে তুলে দেওয়ার মারাত্মক ভুলের কারণে চরম হয়রানির শিকার হতে হলো দুটি পরিবারকে। শেষকৃত্য সম্পন্ন করার ঠিক আগের মুহূর্তে কফিন খুলতেই এই…

Read More

ডোমকল থানার আইসি-র বদলি, নতুন দায়িত্বে সৌম বন্দোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক (আইসি) পার্থসারথী মজুমদারকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ডোমকল থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন খড়গ্রামের সার্কেল ইন্সপেক্টর (সিআই) সৌম বন্দোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্থসারথী মজুমদার ২০২৪ সালের জানুয়ারি মাসে ডোমকল থানার আইসি হিসেবে যোগ দিয়েছিলেন। দায়িত্বকালীন সময়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও থানার প্রশাসনিক…

Read More

উমর-শারজিলের জেলবন্দির জন্য দায়ী কংগ্রেস: ব্যাখ্যা দিলেন মিম প্রধান ওয়াইসি

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: জেএনইউ-এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের দীর্ঘদিনের কারাবাসের জন্য সরাসরি কংগ্রেস দলকে দায়ী করেছেন এআইএমআইএম (মিম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। প্রসঙ্গত, ২০২০ সালের দিল্লি হিংসার সঙ্গে যুক্ত ‘বৃহত্তর ষড়যন্ত্র’ মামলায় সুপ্রিম কোর্ট দুই ছাত্রনেতার জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর কংগ্রেস বিরুদ্ধে সুর ছড়ালেন তিনি। উমর খালিদ ও শারজিল ইমামের বিরুদ্ধে…

Read More

ইসলামপুরে আম বাগান থেকে উদ্ধার ৫টি সকেট বোমা; চাঞ্চল্য এলাকায়

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: গভীর রাতে গোপন অভিযানে বড়সড় সাফল্য পেল ইসলামপুর থানার পুলিশ। বুধবার রাতে হুরশি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরকাটি আম বাগান থেকে ৫টি তাজা সকেট বোমা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দরকাটি এলাকায় একটি বিশেষ অভিযান চালায় পুলিশি দল। তল্লাশি…

Read More

“প্রযুক্তি হোক মানবতার কল্যাণে”: ডিজিটাল ইন্ডিয়ার ১১ বছরে দেশবাসীকে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ডিডি ডিজিটাল ডেস্ক: আজ থেকে ঠিক ১১ বছর আগে, ২০১৫ সালের আজকের দিনেই দেশজুড়ে পথ চলা শুরু করেছিল ‘ডিজিটাল ইন্ডিয়া’ (Digital India) মিশন। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, গত ১১ বছরে এই কর্মসূচি ভারতের শাসনব্যবস্থার সংজ্ঞা বদলে দিয়েছে, সাধারণ মানুষকে ক্ষমতায়ন করেছে এবং দেশের সর্বাঙ্গীণ উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছে।…

Read More

গণপিটুনি মামলায় ‘যাবজ্জীবন কারাদণ্ড’ দিয়ে হুমকির শিকার মহিলা বিচারক, ধর্মীয় পরিচয় তুলে কুৎসিত আক্রমণ

ডিডি ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের একটি কুখ্যাত গণপিটুনি (Mob lynching) মামলায় সাতজন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় তীব্র হুমকি ও কুৎসিত আক্রমণের শিকার হলেন মধ্যপ্রদেশের এক অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায়। আক্রান্ত বিচারকের নাম তবসুম খান। ঘটনার ভয়াবহতা বিবেচনা করে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছে এবং…

Read More

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা: ইরানে থাকা ভারতীয়দের দ্রুত দেশ ছাড়তে বলল নয়াদিল্লি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ইরানের ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে সেখানে বসবাসরত সব ভারতীয় নাগরিককে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল ভারত সরকার। সোমবার এক নতুন নির্দেশিকায় জানায়, ইরানে অবস্থানরত ভারতীয়রা—ছাত্র, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক—যত দ্রুত সম্ভব বাণিজ্যিক বিমানসহ সব উপলব্ধ পরিবহণ ব্যবস্থায় দেশ ত্যাগ করুন। সাম্প্রতিক সময়ে রাজধানী -এ নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। গত…

Read More

‘এসআইআর’-এর যাঁতাকল ও রাষ্ট্রের অমানবিক উল্লাস: ভোটারই কি আজ কাঠগড়ায়?

——————————————————————————- গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য ভোটার তালিকায় স্বচ্ছতা জরুরি— এই আপ্তবাক্য নিয়ে কারও দ্বিমত থাকতে পারে না। কিন্তু স্বচ্ছতা আনার নামে রাষ্ট্র আজ যে ‘এসআইআর’ (SIR) নামক অসাংবিধানিক প্রক্রিয়ার জাল বিছিয়েছে, তা কার্যত সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর এক অঘোষিত যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। যে রাষ্ট্র মানুষকে সুন্দর জীবন ও জীবিকার নিরাপত্তা দেবে,…

Read More

“আমার বাড়ি কোথায় সেটা গুরুত্বপূর্ণ নয়, কাজটাই আসল”: ‘বহিরাগত’ বিতর্কে পাল্টা চাল ‘সুপার কপ’ হুমায়ুনের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতেই মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে পা রাখলেন তৃণমূল কংগ্রেসের হাই-প্রোফাইল প্রার্থী, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। বুধবার ডোমকলে পা রেখেই প্রচারের ময়দান গরম করলেন তিনি। একদিকে যেমন নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের দপ্তরে হাজির হলেন, অন্যদিকে ‘বহিরাগত’ বিতর্ক ও অধীর চৌধুরীর পুরনো অভিযোগের পাল্টা জবাব দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট…

Read More
error: Content is protected !!