TOP NEWS

সই জালিয়াতি মামলায় রক্ষাকবচ পেল অভিষেক: আজই সিআইডি দফতরে হাজিরা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে ওঠা এক সই জালিয়াতির মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে কোনো কঠোর বা বলপ্রয়োগমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এই মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী তিন সপ্তাহের জন্য…

Read More

প্রথমে ‘বিড়ি’ তারপর ‘ফোন ছিনতাই’, জুয়েল খুনে ভিন্ন তত্ত্ব ওড়িশা পুলিশের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ২১ বছর বয়সী জুয়েল রানাকে পিটিয়ে খুনের ঘটনার প্রায় এক সপ্তাহ পর পুলিশি তদন্তে অসঙ্গতি প্রকাশ্যে এসেছে। অভিযুক্তরা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন দাবি করেছিল। এনিয়েই ঘটনার সূত্রপাত বলে দাবি করল ওড়িশা পুলিশ। যদিও এর আগে ‘বিড়ি’ নিয়ে তর্ক থেকেই ঘটনার সূত্রপাত বলে…

Read More

ছত্তীসগঢ়ের সরকারি স্কুলে বৈদিক ও গায়ত্রী মন্ত্র পাঠ বাধ্যতামূলক: ‘গৈরিকীকরণ’-এর অভিযোগে সরব কংগ্রেস

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ছত্তীসগঢ়ের সমস্ত সরকারি স্কুলে আগামী নতুন শিক্ষাবর্ষ থেকে প্রতিদিন সকালে ও বিকেলে গায়ত্রী মন্ত্র, সরস্বতী বন্দনা এবং অন্যান্য বৈদিক মন্ত্রোচ্চারণ বাধ্যতামূলক করার নির্দেশ দিল রাজ্যের বিজেপি সরকার। রাজ্য সরকারের এই বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে ছত্তীসগঢ়ের রাজনৈতিক মহলে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। বিরোধী দল কংগ্রেস এই পদক্ষেপকে সরকারি শিক্ষার ‘গৈরিকীকরণ’ (Saffronisation) বলে তীব্র…

Read More

‘ইডি-র লাগাম টানতে পারে একমাত্র সুপ্রিম কোর্টই’: আই-প্যাক দপ্তরে তল্লাশি নিয়ে সরব সিব্বাল

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের দপ্তর এবং ওই সংস্থার ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই পরিস্থিতিতে রাজ্যসভা সাংসদ ও প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এখন “ইডি-র দয়ার উপর” নির্ভরশীল। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লাগাম টানতে একমাত্র সুপ্রিম কোর্টই পারে। পশ্চিমবঙ্গে ইডি অভিযানের সময় নাটকীয়…

Read More

‘৩৭০ ধারা মামলায় যুক্তরাষ্ট্রীয় কাঠামো খতিয়ে দেখার বড় সুযোগ হারিয়েছে সুপ্রিম কোর্ট’: সলমন খুরশিদ

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের মামলায় সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় কাঠামোর (Federalism) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক পরীক্ষা করার সুযোগ হারিয়েছে। কেন্দ্রীয় সরকারের মৌখিক আশ্বাসের ওপর ভিত্তি করে আদালত এই মৌলিক বিষয়টি এড়িয়ে গেছে বলে মন্তব্য করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সলমন খুরশিদ। সোমবার সাংবাদিক ও লেখক বশির আসাদের লেখা দুটি বই— “Kashmir: The Unfiltered Truth”…

Read More

ভোটার তালিকা সংশোধন ‘ন্যায়সঙ্গত ও যুক্তিযুক্ত’: সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: বিহারে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়াকে ‘নিরপেক্ষ, ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত’ বলে দাবি করল জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুপ্রিম কোর্টে শুনানির সময় কমিশন সাফ জানিয়েছে যে, গুটিকয়েক এনজিও এবং রাজনৈতিক নেতার মর্জিতে এই ধরণের একটি সাংবিধানিক প্রক্রিয়ার ওপর কোনো ‘উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত’ চালানো যেতে পারে না।…

Read More

পরিযায়ী শ্রমিকদের নির্যাতন-লাগাতার মানবাধিকার লঙ্ঘন, নিরাপত্তা চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর ক্রমবর্ধমান হিংসা, নিগ্রহ ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানালেন মুর্শিদাবাদের ডোমকলের সাংবাদিক, আইনজীবী ও সমাজকর্মীরা। সম্প্রতি রাষ্ট্রপতির কাছে পাঠানো এক স্মারকলিপিতে তাঁরা বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, মৌলিক অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করার জন্য জরুরি নির্দেশ জারির আবেদন…

Read More

হুমায়নের কৌশল: ‘বাবরি’ দিয়ে ‘মুসলিম ভোট’?

——————————————————————————- আব্দুল গনি (মানবাধিকার কর্মী) মুর্শিদাবাদ: বাংলার অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। পরিযায়ী ও বিড়ি শ্রমিকের জেলা মুর্শিদাবাদ। শিক্ষায় পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। কর্মসংস্থানে পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ। এই জেলার বহু মানুষের জীবনজীবিকা নির্ভর করে ভিনরাজ্যে রাজমিস্ত্রি, কলকারখানা ও ফেরিওয়ালার কাজ করে। কারণ তারা জানে, এই জেলায় থাকলে পেটে ভাত জুটবে না। তাই পরিবারকে ছেড়ে…

Read More

মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা: ভারতে কেন বাড়ছে মূল্যবৃদ্ধি ও এলপিজি সঙ্কট?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি বাজারে। বিশেষ করে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি (LPG) সরবরাহ ও দামে অস্থিরতা তৈরি হয়েছে। দেশের কোটি কোটি পরিবারের রান্নার জ্বালানি এবং রেস্তোরাঁ শিল্পের অন্যতম প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত এলপিজি এখন তুলনামূলকভাবে পাওয়া কঠিন হয়ে পড়েছে।…

Read More

সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতেই কোরান অবমাননা: পদ্ম নেতাকে ‘মানসিক রোগাক্রান্ত’ তোপ ইমামদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: পবিত্র ধর্মগ্রন্থ কোরান নিয়ে অবমাননাকর মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বিজেপির হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। তাঁর মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। ইতিমধ্যে পদ্ম বিধায়কের বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই আবহে অসীম সরকারকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়েছেন ইমাম সংগঠনের নেতারা। মুফতি মৌলানা নাজমুল হক ডেইলি ডোমকল-কে বলেন, “অসীম…

Read More
error: Content is protected !!