ওমান উপকূলে মার্কিন হামলায় নিখোঁজ ৩ ভারতীয় নাবিকেরই মৃত্যু নিশ্চিত, আমেরিকার দূতকে তলব করে কড়া বার্তা দিল্লির
ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ওমান উপকূলে পালাউ-এর পতাকাবাহী বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সেত্তেবেলো’-র ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জেরে নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকেরই মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই খবর নিশ্চিত করেছেন। ওই ট্যাঙ্কারে মোট ২৪ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন, যার মধ্যে ২১ জনকে আগেই জীবিত উদ্ধার…
