ডোমকলে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জোরালো দাবি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি সাংসদ আবু তাহের খানের

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমায় একটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। ডোমকলের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং পিছিয়ে পড়া কৃষক পরিবারের সন্তানদের জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ সুনিশ্চিত করতেই এই দাবি জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লেখা চিঠিতে সাংসদ উল্লেখ করেছেন, ডোমকল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ…

Read Full News

পদ্ম শিবিরে ডোমকলের প্রাক্তন কাউন্সিলররা? ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলের রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন তীব্র হয়ে উঠেছিল—তৃণমূলের বেশ কয়েকজন প্রাক্তন কাউন্সিলর নাকি পদ্মশিবিরে পা বাড়ানোর জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ রাখছেন। ঠিক এই আবহে সামাজিক মাধ্যমে বেশকিছু ছবি ও ভিডিও ভাইরাল হতেই ডোমকলের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি জল্পনাই সত্যি হতে চলেছে? প্রাক্তন…

Read Full News

অনাস্থার দিনক্ষণ ঠিক, অথচ শেষ মুহূর্তে স্থগিত! ডোমকলের পঞ্চায়েত রাজনীতিতে কোন ‘নাটক’?

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: সদস্যদের আবেদনের ভিত্তিতে দিনক্ষণ ধার্য করছে প্রশাসন। সদস্যরাও সেই মতো প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু দিনক্ষণ ঠিক হলেও কখনও বৈঠকের ঘণ্টাকয়েক আগে, কখনও আবার আগের দিন আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে ‘নাটকীয়ভাবে’ স্থগিত করে দেওয়া হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতের সভাপতি, প্রধান ও উপপ্রধানদের বিরুদ্ধে অনাস্থা বৈঠক। ডোমকল মহকুমার একাধিক পঞ্চায়েতের পাশাপাশি একটি পঞ্চায়েত সমিতিতেও এমন ঘটনা ঘটায়…

Read Full News

ভুয়ো সিল, ছকবাঁধা লুঠ: ডোমকলের ১৯ ফেরিঘাটের লক্ষ লক্ষ টাকা লুটের সুবিধাভোগী কারা?

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: সম্প্রতি সামনে এসেছে ডোমকলের ১০টি ফেরিঘাটে দুর্নীতির কেচ্ছাকাহিনী। তৃণমূল নেতাদের মদতে প্রধানের সরকারি সিল ব্যবহার করে তৈরি জাল নথি দিয়ে দিনের পর দিন কীভাবে পারাপারের নামে তোলাবাজি চলেছে ওই ১০টি ঘাটে, ব্লক প্রশাসনের লিখিত অভিযোগের পরই তা সামনে এসেছে। কিন্তু শুধু ওই ১০টি ফেরীঘাটেই কি সীমাবদ্ধ ছিল এই কারবার? ডোমকলের মোট ১৯টি…

Read Full News

সরকারের সমালোচনামূলক ভিডিও বানানোর ‘শাস্তি’! ডোমকলে গ্রেফতার ২ কনটেন্ট ক্রিয়েটর

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: রাজ্যে হকার উচ্ছেদ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মতো জনস্বার্থের ইস্যু নিয়ে সামাজিক মাধ্যমে সরব হওয়াই কি কাল হলো? বর্তমান বিজেপি সরকারের কড়া সমালোচনা করে ভিডিও কনটেন্ট বানানোর অভিযোগে ডোমকল থেকে গ্রেফতার হলেন দুই কনটেন্ট ক্রিয়েটর। তারা হলেন— ফিরোজ আল মামুন ও রাজেশ মণ্ডল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের…

Read Full News

অবাধ দুর্নীতির বিরুদ্ধেই ভোট দিয়েছে ডোমকলের মানুষ: মুখোমুখি ডোমকলের বাম বিধায়ক মোস্তাফিজুর রহমান

এক্সক্লুসিভ সাক্ষাৎকার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে অন্যতম বড় চমক ডোমকল কেন্দ্রের ফলাফল। একসময়ের বাম দুর্গ হিসেবে পরিচিত এই জনপদে দীর্ঘ ১৫ বছর পর আবারও উড়েছে লাল পতাকা। শাসক দলের সমস্ত রণকৌশল, অর্থবল এবং চক্রান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ডোমকলের আপামর সাধারণ মানুষ ঘরের ছেলেকে ঘরের চাবিকাঠি সঁপে দিয়েছেন। নির্বাচন শেষ, উত্তেজনা থিতিয়ে এসেছে,…

Read Full News

রণসজ্জায় ডোমকল গণনা কেন্দ্র: সাঁজোয়া যান নিয়ে কড়া নিরাপত্তায় নির্ধারিত হচ্ছে প্রার্থীদের ভাগ্য

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: টানটান উত্তেজনা আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে ডোমকল মহকুমার তিন বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ শুরু আজ। সোমবার সকাল থেকেই ডোমকল গার্লস কলেজ চত্বর কার্যত এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। ভোট গণনাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ডোমকল গার্লস কলেজে মোতায়েন করা হয়েছে বিপুল…

Read Full News

নির্বিঘ্নে মিটল ভোট: হিংসার খতিয়ান মুছে নতুন ইতিহাস লিখল ডোমকল

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক হিংসা, রক্তপাত আর উত্তেজনার ইতিবৃত্ত মুছে দিয়ে এক নতুন ভোরের সাক্ষী থাকল ডোমকল। আজ বৃহস্পতিবার, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মুর্শিদাবাদ জেলার এই অত্যন্ত স্পর্শকাতর জনপদটি উপহার দিল এক সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন। যে ডোমকলের নাম শুনলেই একসময় মানুষ আঁতকে উঠত, সেই জনপদেই আজ ফিরল গণতান্ত্রিক উৎসবের প্রকৃত মেজাজ।…

Read Full News

ভোটের রাতে রক্ত ঝরল ডোমকলে, শাসক-বিরোধী সংঘর্ষে জখম ৪: আটক ১

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: কড়া নিরাপত্তা আর কেন্দ্রীয় বাহিনীর টহলদারির মধ্যেই ভোটের রাতে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল। বুধবার রাতে ডোমকল থানার রায়পুর কাটাকোপরা এলাকায় তৃণমূল ও সিপিআইএম কর্মীদের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠল রায়পুর এলাকা। এই ঘটনায় উভয় পক্ষের মোট চারজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে…

Read Full News

প্রধানদের বিরুদ্ধে বিদ্রোহ: রায়পুর–জুড়ানপুর–ধূলাউড়ি পঞ্চায়েতে অনাস্থা বিরোধীদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক টানাপোড়েনের আবহ তৈরি হয়েছে। শুক্রবার ৮ নম্বর রায়পুর, জুড়ানপুর এবং ১ নম্বর ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ব্লক প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনাস্থা পত্র জমা দিয়েছেন বিরোধী সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। বাম…

Read Full News
error: Content is protected !!