ঘাতক ঘরের লোকই! সাগরপাড়ার সাহিন খুনে গ্রেফতার যুবক

নিজস্ব সংবাদদাতা, সাগরপাড়া: মুর্শিদাবাদের সাগরপাড়ার মেধাবী ছাত্র সাহিন মন্ডল হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। বাইরের কেউ নয়, বরং পরিবারের সদস্যই এই নৃশংস খুনের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। দীর্ঘ তদন্তের পর পুলিশ সাহিনের আপন চাচাতো ভাই বাপি মন্ডলকে গ্রেফতার করেছে। এদিন ধৃতকে আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি…

Read Full News

গোপন ‘অপারেশন’: জলঙ্গিতে বহু বৈধ ভোটারের নাম কাটতে ‘ফর্ম-৭’ জমা, ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র

স্টাফ রিপোর্টার জলঙ্গি ও ডোমকল: যাঁদের নাড়ি পোঁতা এই মাটিতেই, যাঁদের পূর্বপুরুষের স্মৃতি মিশে আছে এদেশের ধুলিকণায়— আজ তাঁরাই কি না ‘বেনাগরিক’? নিজের দেশেই হঠাৎ পরবাসী হয়ে যাওয়ার এক চরম আতঙ্ক গ্রাস করেছে জলঙ্গির সাধারণ মানুষকে। ভোটার তালিকা থেকে নাম ছেঁটে ফেলার এই ‘ফর্ম-৭’ চক্রান্তে এখন বিপন্ন কয়েকশ মানুষের নাগরিক পরিচয়। মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী জলঙ্গি…

Read Full News

সংসারে স্বাচ্ছন্দ্য ফেরাতে পাড়ি দিয়েছিলেন কেরালা, অসুস্থ হয়ে অকাল মৃত্যু সাগরপাড়ার শ্রমিকের

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: অভাবের সংসারে স্বাচ্ছন্দ্য ফেরাতে দেড় মাস আগে কাজের সন্ধানে সুদূর কেরালায় পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নবীন গ্রামের বাসিন্দা শরিফুল বিশ্বাস (৪০)। কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন আর পূরণ হল না। অসুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই মৃত্যু হল পরিযায়ী ওই শ্রমিকের। শোকস্তব্ধ নবীন গ্রাম সহ গোটা সাগরপাড়া এলাকা। পরিবার সূত্রে জানা…

Read Full News

জলঙ্গিতে ৪ বছর ধরে পড়ে থাকা গাড়িতে পচাগলা মৃতদেহ, কঙ্কালসার দেহ ঘিরে রহস্যের জট

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: দীর্ঘদিন ধরে রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি চারচাকা গাড়ির ভেতর থেকে উদ্ধার হল পচাগলা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। শনিবার সকালে মুর্শিদাবাদের জলঙ্গি থানার জোটতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহটির পচনের মাত্রা এতটাই বেশি যে শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে…

Read Full News

প্রেমিকের প্রতি অভিমান! জলঙ্গিতে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী, গ্রেফতার প্রেমিক কিশোর

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: জলঙ্গিতে এক নাবালিকা ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। প্রেমের সম্পর্কে মনোমালিন্য কারণেই আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর আসল কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদের জলঙ্গির একটি গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনায় এক নাবালককে গ্রেফতার করেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে,…

Read Full News

“টাকা না দিলে পরের কিস্তি বন্ধ”, কাটমানি চেয়ে হুমকি পঞ্চায়েত সদস্যার স্বামীর, অস্বস্তিতে বাম!

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প ‘বাংলা আবাস যোজনা’। এবার সেই প্রকল্পকে ঘিরে ফের কাটমানির অভিযোগ উঠল মুর্শিদাবাদের জলঙ্গিতে। সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি, হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগে জলঙ্গি ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের এক সিপিআইএম পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে জলঙ্গি বিডিও অফিসে।…

Read Full News

আজ ছিল জীবনের প্রথম বড় পরীক্ষা; পড়ে রইল সাহিনের অ্যাডমিট-কলম, ন্যায়বিচারের দিন গুনছে পরিবার

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: আজ সোমবার। রাজ্যজুড়ে হাজার হাজার পড়ুয়া যখন বুকভরা আশা নিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা—মাধ্যমিকে বসছে, তখন মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি পাঁজরাপাড়ার একটি ঘরে শুধুই স্তব্ধতা। পড়ার ঘরের কোণে অযত্নে পড়ে আছে বইপত্র, কলম আর মাধ্যমিকের সেই বহু প্রতীক্ষিত অ্যাডমিট কার্ডটি। নেই শুধু পরীক্ষার্থী। গত ২০ জানুয়ারি নিখোঁজ হওয়ার পর গলাকাটা অবস্থায় উদ্ধার হয়েছিল…

Read Full News

‘বাংলাদেশি’ সন্দেহে মহারাষ্ট্রে চরম হেনস্তা: পাঁচ বাঙালি শ্রমিকের ওপর পুলিশি নিগ্রহের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন মুর্শিদাবাদের সাগরপাড়ার পাঁচ পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রে মুম্বইয়ের কাফে প্যারেড থানা এলাকায় ‘বাংলাদেশি’ সন্দেহে তাঁদের তুলে নিয়ে গিয়ে দফায় দফায় বেধড়ক মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মহারাষ্ট্র পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে মারধর করেছে বলে অভিযোগ। এই মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন…

Read Full News

সাগরপাড়ায় মাধ্যমিক পরীক্ষার্থী খুনে ৮ দিন পার: এখনও অধরা খুনি, ঘনীভূত হচ্ছে রহস্য

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: দিন যায়, রাত ফুরায়, ক্যালেন্ডারের পাতা উল্টে কেটে গিয়েছে আট’টি দিন। কিন্তু সাগরপাড়ার মেধাবী ছাত্র সাহিন মন্ডলের নৃশংস হত্যাকাণ্ডের কিনারা তো দূরস্ত, একজন সন্দেহভাজনকেও এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সময় যত গড়াচ্ছে, পরিবারের উদ্বেগ তত বাড়ছে। আর পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তদন্তের জল কোন দিকে গড়াবে, তা নিয়ে কার্যত…

Read Full News

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, সাগরপাড়ায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল সাগরপাড়া থানার এক সিভিক ভলান্টিয়ার। ধৃত যুবকের নাম শাহিন আলি। মঙ্গলবার রাতে ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। একজন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ ওঠায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরেই শাহিন আলি তাঁকে উত্যক্ত…

Read Full News
error: Content is protected !!