TOP NEWS

সাইবার অপরাধীদের নিশানায় খোদ প্রধান বিচারপতি! জয়পুরে উদ্বেগের কথা শোনালেন সিজেআই কান্ত

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: খোদ দেশের প্রধান বিচারপতিও নিরাপদ নন সাইবার অপরাধীদের হাত থেকে। শুক্রবার জয়পুরে সাইবার নিরাপত্তা বিষয়ক একটি তিন দিনের সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন ভারতের প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত। তিনি জানান, তাঁর নাম ব্যবহার করে মাঝেমধ্যেই জাল ওয়েবসাইট তৈরি করছে অপরাধীরা, যা ডিজিটাল নিরাপত্তার কঙ্কালসার চেহারাটিকে…

Read More

অসমাপ্ত বক্সীপুর ব্রীজ মামলা: রাজ্যের অবস্থানে প্রশ্ন, রিপোর্ট তলব প্রধান বিচারপতির

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মুর্শিদাবাদের ডোমকল ও নদিয়ার করিমপুরের মধ্যে সংযোগকারী বহু প্রতীক্ষিত বক্সীপুর ব্রীজের দীর্ঘদিনের অসমাপ্ত অবস্থাকে কেন্দ্র করে নতুন করে নড়েচড়ে বসেছে প্রশাসন। বছরের পর বছর ধরে কাজ থমকে থাকা এই গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ দ্রুত সম্পন্নের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। শুক্রবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। ডোমকলের বাসিন্দা হাবিবুর…

Read More

রমজান শুরুতেই ফলের বাজারে আগুন: ইসলামপুরে পুলিশি নজরদারি, ক্ষুব্ধ সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: বহু প্রতীক্ষিত পবিত্র মাহে রমজান শুরু হতেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেও ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজা পালন শুরু করেছেন। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় মাগরিবের আজানের সঙ্গে ইফতার, আর রাতে এশার নামাজ ও তারাবির মাধ্যমে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে সর্বত্র। রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর, ফলমূল ও শরবত। তবে এ বছর…

Read More

বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক? কালীঘাট বৈঠকে রণকৌশল চূড়ান্ত

ডেইলি ডোমকল, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে জোর প্রস্তুতিতে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে কালীঘাটে উচ্চপর্যায়ের বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচনী কৌশলবিদ সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন। দলীয় সূত্রে খবর, এই বৈঠকেই প্রার্থী…

Read More

‘প্যাক্স সিলিকা’-তে যোগ দিল ভারত: খনিজ সম্পদ ও এআই প্রযুক্তিতে আমেরিকার সঙ্গে নয়া কৌশলগত জোট

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং জরুরি খনিজ সম্পদের একটি স্থিতিশীল ও নিরাপদ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে আমেরিকা নেতৃত্বাধীন শক্তিশালী কৌশলগত জোট ‘প্যাক্স সিলিকা’-তে যোগ দিল ভারত। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর-এর উপস্থিতিতে ভারত এই…

Read More

বাবর বা ‘বাবরি মসজিদ’ নামে মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: দেশজুড়ে মুঘল সম্রাট বাবরের নামে বা ‘বাবরি মসজিদ’ নাম দিয়ে কোনো মসজিদ নির্মাণ বা নামকরণ করা যাবে না—এই মর্মে দায়ের করা একটি জনস্বার্থ মামলা (PIL) শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আবেদনটি শুনতে অস্বীকার করেন। শুক্রবার শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি…

Read More

এআই-তে ভয় নয়, ভবিষ্যৎ দেখছে ভারত: বিশ্বমঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: প্রযুক্তি বিশ্বের নজর এখন ভারতের দিকে। সোমবার থেকে শুরু হওয়া ছয় দিনের ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এর মূল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে আয়োজিত এই মেগা সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ, রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, গুগলের সিইও…

Read More

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: অনুপ্রবেশকারী ইস্যুতে হুঁশিয়ারি ভাগবতের

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার ডাক দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার সরস্বতী শিশু মন্দিরে আয়োজিত এক ‘সামাজিক সদ্ভাব’ বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি অনুপ্রবেশকারী সমস্যা থেকে শুরু করে হিন্দু পরিবারের জনসংখ্যা—একাধিক বিষয়ে সঙ্ঘের অবস্থান স্পষ্ট করেন। অনুপ্রবেশ রুখতে কড়া দাওয়াই দিয়েছেন আরএসএস প্রধান। তাঁর মতে, অনুপ্রবেশকারীদের…

Read More

ইসলামপুরে বিদেশি কুল চাষে জালের ফাঁদে পাখিমৃত্যু: ‘অমানবিকতায়’ ক্ষোভ স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: বিদেশি কুলের ফলন রক্ষায় কৃষিজমি জুড়ে নেট বা জাল টাঙানোর প্রবণতা বাড়ছে ইসলামপুরে। কিন্তু ফল রক্ষার এই ব্যবস্থা এখনই বড় পরিবেশগত প্রশ্ন তুলে দিয়েছে। অভিযোগ, কুল খেতে এসে সেই জালেই আটকে পড়ে মৃত্যু হচ্ছে বুলবুলি, শালিকসহ নানা প্রজাতির পাখির। বহু জমিতে নেটের ফাঁদে ঝুলন্ত মৃত পাখির দৃশ্য দেখে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।…

Read More

দায়িত্বের বাইরে মানবিকতা: প্রসূতিকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মহিলা পুলিশ কর্মী

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকলে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এক মহিলা পুলিশ আধিকারিক। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি এক প্রসূতি মহিলার জীবন সংকটে পড়লে নিজের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচালেন ডোমকল থানার পুলিশ আধিকারিক (ASI) ফজিলা খাতুন। জানা গেছে, গুরুতর শারীরিক অবস্থার কারণে ওই প্রসূতি মহিলাকে ডোমকল সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান,…

Read More
error: Content is protected !!