TOP NEWS

ভোট নয়, অস্তিত্বের লড়াই: নাম বাদ যাওয়ার ভয়ে ভিটেয় ফিরছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা

কিবরিয়া আনসারী কলকাতা: আসন্ন বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণত উৎসবের সময়—যেমন ঈদ বা দুর্গাপূজা—যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার প্রবণতা দেখা যায়, এ বছর সেই দৃশ্য দেখা যাচ্ছে নির্বাচনের আগে। তবে এই ফেরা উৎসবের আনন্দে নয়, বরং এক গভীর অনিশ্চয়তা ও আতঙ্কে—ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ভয়। পরিযায়ী শ্রমিকেরা…

Read More

মেটা-টিকটককে টক্কর দিচ্ছে ফিলিস্তিনি প্রযুক্তিবিদের ‘আপস্ক্রোলড’: কী আছে এই অ্যাপে?

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার একাধিপত্য বিস্তারকারী টিকটক, ইনস্টাগ্রাম এবং এক্স (সাবেক টুইটার)-এর ভিড়ে এক নতুন তুফান তুলেছে ‘আপস্ক্রোলড’ (UpScrolled)। ফিলিস্তিনি প্রযুক্তিবিদ ইসাম হিজাজির হাত ধরে আসা এই বিকল্প প্ল্যাটফর্মটি বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় অ্যাপল অ্যাপ স্টোরে সর্বাধিক ডাউনলোড করা সোশ্যাল মিডিয়া অ্যাপের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। এমনকি পাকিস্তানেও এটি বর্তমানে অষ্টম স্থানে…

Read More

তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের ওপর হামলা, গোষ্ঠীদ্বন্দের জেরেই রক্তাক্ত মিজান!

নিজস্ব সংবাদদাতা, রানিনগর: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়াল রানিনগরে। ওই গোষ্ঠীদ্বন্দের জেরেই পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে রানিনগর বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রানিনগর বাজারের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ ও বর্তমান পঞ্চায়েত…

Read More

পারমাণবিক অস্ত্র কি ‘নিরস্ত্রীকরণ শক্তি’? মার্কিন আগ্রাসন নিয়ে কী বলছে সাম্প্রতিক রিপোর্ট?

পারমাণবিক অস্ত্র কি ‘নিরস্ত্রীকরণ শক্তি’? মার্কিন আগ্রাসন নিয়ে কী বলছে সাম্প্রতিক রিপোর্ট? ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: এক সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে যে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারমাণবিক অস্ত্রই এখনও সবচেয়ে কার্যকর “নিরস্ত্রীকরণ শক্তি” বা ডিটারেন্স হিসেবে বিবেচিত হচ্ছে। সমীক্ষার তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বে মোট ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এই…

Read More

ভৈরব নদী থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, হরিহরপাড়ায় চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়া: ভৈরব নদীর ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাটি হরিহরপাড়া থানার অন্তর্গত ধরমপুর পঞ্চায়েতের কালোদিয়াড় এলাকায় ভৈরব নদীর। স্থানীয় এক বাসিন্দা বলেন, নদীতে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে…

Read More

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৪১৪ মহিলা ও শিশুর মৃত্যু: চরম সংকটে স্বাস্থ্য ও অর্থনীতি

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ইরান ভূখণ্ডে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ আগ্রাসনে প্রাণহানির এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এই হামলায় এ পর্যন্ত ৪১৪ জন নারী ও শিশু নিহত হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ২১৬ জন নারী এবং…

Read More

‘ট্রাম্প ভালভাবেই জানেন’: মাদুরোর মত পুতিনকেও আটকের ইঙ্গিত জেলেনস্কির!

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী। এই পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরোক্ষভাবে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, যদি কোনও স্বৈরশাসকের সঙ্গে মাদুরোর মতো আচরণ করা যায়, তবে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত! তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালভাবেই জানেন। এক সাংবাদিক সম্মেলনে…

Read More

“ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র সফল হতে দেব না”: রেড রোডের ঈদ সভা থেকে বিজেপি-কে কড়া হুঁশিয়ারি মমতার

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: কলকাতার রেড রোডে আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের বিশাল জমায়েত থেকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ঈদের নামাজ শেষে কয়েক হাজার পুণ্যার্থীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি অভিযোগ করেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের “ভোটাধিকার কেড়ে নেওয়ার” চেষ্টা করছে…

Read More

খামেনি হত্যার প্রতিবাদের মাশুল? শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ায় আমেরিকার মদতে ইজরায়েলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিবাদে উত্তাল কাশ্মীর। এই আবহে উপত্যকার মানুষের আবেগকে সমর্থন জানানো এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় শ্রীনগরের লোকসভা সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদির বিরুদ্ধে দায়ের হল এফআইআর। খামেনিকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট শেয়ার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে…

Read More

স্বাস্থ্য ভবন অভিযানে ‘পুলিশি হেনস্থা’: প্রতিবাদ মিছিল ডোমকলে, কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আশাকর্মীদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ন্যূনতম বেতন বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি ও বকেয়া ভাতা পরিশোধসহ একাধিক দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গত বুধবার (২১ জানুয়ারি) কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানে যোগ দিতে যাওয়া আশাকর্মীদের আটকে দিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি বাধার ছবি সামনে আসে। অভিযোগ, বহু জায়গায় আশাকর্মীদের পুলিশি হেনস্থা ও শারীরিক নিগ্রহ…

Read More
error: Content is protected !!