TOP NEWS

কেন্দ্র চলছে আরএসএস-এর কথায়, দেশ চলছে সংঘের ভাবধারায়: শাসকশক্তিকে বিঁধলেন বিজয়নের

ডেইলি ডোমকল, তিরুবনন্তপুরম: কেন্দ্র সরকার আরএসএস-এর আদর্শ অনুসরণ করেই কাজ করছে বলে অভিযোগ করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সোমবার তিনি বলেন, “বর্তমানে বহু আরএসএস–মতাদর্শী ও প্রচারক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানো হয়েছে। এই লক্ষ্যেই সঙ্ঘ পরিবার–ঘনিষ্ঠ মনোনীত ব্যক্তিদের সরাসরি বিশ্ববিদ্যালয়গুলিতে বসানো হচ্ছে। এই প্রবণতা যে কতটা বিপজ্জনক, তা সবার বুঝতে হবে।” বিজয়ন বলেন, “আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধর্মনিরপেক্ষতার…

Read More

সুন্দর পিচাইয়ের বেতন বেড়ে ৬৩,০০,০০,০০,০০০ টাকা: বিশ্বের অন্যতম দামি সিইও গুগল প্রধান

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: গুগলের মূল সংস্থা অ্যালফাবেট তাদের সিইও সুন্দর পিচাইয়ের জন্য আগামী তিন বছরের যে সম্ভাব্য পারিশ্রমিক প্যাকেজ ঘোষণা করেছে, তা দেখে চোখ কপালে ওঠার জোগাড় বিশ্বের অর্থ-মহলের। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বংশোদ্ভূত এই প্রযুক্তি নেতার মোট সম্ভাব্য বেতন ও ইনসেনটিভের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯২ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৩,৬১৭ কোটি…

Read More

৩০টি ‘নেশন-বিল্ডিং’ অ্যাওয়ার্ড পেয়েছি, আজ আমাকে অপরাধী সাজানো হচ্ছে: সুপ্রিম কোর্টে সোনম ওয়াংচুক

ডেইলি ডোমকল, নয়াদিল্লি: সহিংসতার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মুখ খুলেছেন এবং জাতি গঠনে অবদানের জন্য ৩০টিরও বেশি পুরস্কার পেয়েছেন—এমন সমাজকর্মী সোনম ওয়াংচুককে এখন অপরাধী হিসেবে তুলে ধরা হচ্ছে বলে দেশের শীর্ষ আদালতকে জানালেন মামলাকারীর আইনজীবী। লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষার দাবিতে আন্দোলনের সময় লেহে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত ২৬ সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে…

Read More

‘বাংলাদেশি’ সন্দেহে মহারাষ্ট্রে চরম হেনস্তা: পাঁচ বাঙালি শ্রমিকের ওপর পুলিশি নিগ্রহের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, জলঙ্গি: পেটের টানে ভিন রাজ্যে কাজে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন মুর্শিদাবাদের সাগরপাড়ার পাঁচ পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রে মুম্বইয়ের কাফে প্যারেড থানা এলাকায় ‘বাংলাদেশি’ সন্দেহে তাঁদের তুলে নিয়ে গিয়ে দফায় দফায় বেধড়ক মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মহারাষ্ট্র পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে মারধর করেছে বলে অভিযোগ। এই মর্মান্তিক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন…

Read More

ইউপিআই লেনদেনে নতুন আতঙ্ক: ‘ডিজিটাল লুটেরা’ টুলকিটে ফাঁকা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এক ভয়াবহ বিপদের সঙ্কেত দিলেন সাইবার বিশেষজ্ঞরা। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI-এর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ভেঙে ফেলার নতুন কৌশল তৈরি করেছে সাইবার অপরাধীরা। সাইবার ইন্টেলিজেন্স সংস্থা ‘ক্লাউডসেক’ (CloudSEK)-এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, ‘ডিজিটাল লুটেরা’ নামক একটি বিশেষ টুলকিট ব্যবহার করে গ্রাহকদের অজান্তেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ…

Read More

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ: ডিজিটাল আসক্তি রুখতে নতুন উদ্যোগ

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগাম টানতে কর্ণাটক ও আন্ধ্রপ্রদেশ সরকারের সাম্প্রতিক উদ্যোগ দেশের ডিজিটাল নীতিনির্ধারণে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কর্ণাটক সরকার ১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে আন্ধ্রপ্রদেশ সরকার ১৩ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছে, যা ভবিষ্যতে…

Read More

রাতের আকাশে যুদ্ধবিমান: বেসামরিক ও সামরিক স্থাপনায় বিস্ফোরণ, ভেনেজুয়েলায় মার্কিন হামলা!

ডিডি, ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোররাতে একাধিক বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন”-এর অভিযোগ তুলেছে মাদুরো সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের চাপের অভিযানের পর এই হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের দাবি, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ২টোর দিকে কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং…

Read More

রক্তক্ষয়ী তাণ্ডব: ঝাড়খণ্ডে ২২ জনের প্রাণ নিল ‘খুনি’ হাতি, ঝাড়খণ্ডে জারি ‘এলিফ্যান্ট এমার্জেন্সি’

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: পশ্চিম সিংভূম জেলায় একটি বুনো হাতির তাণ্ডবে প্রাণহানির ঘটনায় “হাতির জরুরি অবস্থা” ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার। পালছুট হয়ে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠা এই হাতিটি এ পর্যন্ত অন্তত ২২ জনকে পিষে মেরেছে এবং প্রতিদিন প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে বিচরণ করছে। হাতিটিকে শনাক্ত করতে ও কবজা করতে বন বিভাগ ১০০-রও বেশি কর্মী…

Read More

মধ্যযুগীয় বর্বরতা: ৪ নাবালিকাকে আটকে রেখে গোপনাঙ্গে পেট্রোল, চামচ পুড়িয়ে সারা শরীরে ছ্যাঁকা

ডেইলি ডোমকল, ডিজিটাল ডেস্ক: সভ্য সমাজের মাথা হেঁট করার মতো এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার গুরুগ্রাম। চোর সন্দেহে ৪ নাবালিকাকে আটকে রেখে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানোর অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। মারধর এবং ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি নাবালিকাদের নগ্ন করে তাদের গোপনাঙ্গে পেট্রোল ঢেলে দেওয়ার মতো ভয়াবহ নৃশংসতা চালিয়েছে অভিযুক্তরা। ডিএলএফ ফেজ-৩ এলাকার এই…

Read More

ওডিশার ধেনকানালে পাথর খাদানে ধস, একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

ডেইলি ডোমকল, ভুবনেশ্বর: ওডিশায় পাথর খাদানে বড়সড় ধস নেমে একাধিক শ্রমিকের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় ওডিশার ধেনকানাল জেলার মোতঙ্গা থানার অন্তর্গত গোপালপুর গ্রামের কাছে অবস্থিত এক পাথর খাদানে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, খাদান এলাকায় শ্রমিকরা পাথর উত্তোলনের জন্য ড্রিলিং ও অনুসন্ধানের কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় হঠাৎ করে বিরাট অংশের পাথর ভেঙে পড়ে।…

Read More
error: Content is protected !!