TOP NEWS

রণসজ্জায় ডোমকল গণনা কেন্দ্র: সাঁজোয়া যান নিয়ে কড়া নিরাপত্তায় নির্ধারিত হচ্ছে প্রার্থীদের ভাগ্য

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: টানটান উত্তেজনা আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে ডোমকল মহকুমার তিন বিধানসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণ শুরু আজ। সোমবার সকাল থেকেই ডোমকল গার্লস কলেজ চত্বর কার্যত এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। ভোট গণনাকে কেন্দ্র করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ডোমকল গার্লস কলেজে মোতায়েন করা হয়েছে বিপুল…

Read More

নির্বিঘ্নে মিটল ভোট: হিংসার খতিয়ান মুছে নতুন ইতিহাস লিখল ডোমকল

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক হিংসা, রক্তপাত আর উত্তেজনার ইতিবৃত্ত মুছে দিয়ে এক নতুন ভোরের সাক্ষী থাকল ডোমকল। আজ বৃহস্পতিবার, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মুর্শিদাবাদ জেলার এই অত্যন্ত স্পর্শকাতর জনপদটি উপহার দিল এক সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন। যে ডোমকলের নাম শুনলেই একসময় মানুষ আঁতকে উঠত, সেই জনপদেই আজ ফিরল গণতান্ত্রিক উৎসবের প্রকৃত মেজাজ।…

Read More

ভোটের রাতে রক্ত ঝরল ডোমকলে, শাসক-বিরোধী সংঘর্ষে জখম ৪: আটক ১

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: কড়া নিরাপত্তা আর কেন্দ্রীয় বাহিনীর টহলদারির মধ্যেই ভোটের রাতে রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল। বুধবার রাতে ডোমকল থানার রায়পুর কাটাকোপরা এলাকায় তৃণমূল ও সিপিআইএম কর্মীদের মধ্যে সংঘর্ষে অশান্ত হয়ে উঠল রায়পুর এলাকা। এই ঘটনায় উভয় পক্ষের মোট চারজন গুরুতর জখম হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে…

Read More

প্রধানদের বিরুদ্ধে বিদ্রোহ: রায়পুর–জুড়ানপুর–ধূলাউড়ি পঞ্চায়েতে অনাস্থা বিরোধীদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক টানাপোড়েনের আবহ তৈরি হয়েছে। শুক্রবার ৮ নম্বর রায়পুর, জুড়ানপুর এবং ১ নম্বর ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ব্লক প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অনাস্থা পত্র জমা দিয়েছেন বিরোধী সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। বাম…

Read More

ডোমকল বিধানসভার প্রার্থী কে? তৃণমূলের ‘কান্ডারি’ পদের সম্ভাব্য সমীকরণ

কিবরিয়া আনসারী ডোমকল: সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রাজনীতির অন্যতম স্নায়ুকেন্দ্র ডোমকল। গত পাঁচ মাস ধরে এই বিধানসভা কেন্দ্রটি আক্ষরিক অর্থেই ‘অভিভাবকহীন’। তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের অকাল প্রয়াণের পর থেকেই ডোমকলের রাজনৈতিক অলিন্দে বইছে নতুন হাওয়া। কে হবেন পরবর্তী কান্ডারি? জাফিকুল ইসলামের পরিবারই কি পাবে দলের অগ্রাধিকার, নাকি ডোমকলে তৃণমূলের ‘প্রতিষ্ঠাতা’ হিসেবে পরিচিত সৌমিক হোসেনের হাতেই ফিরবে…

Read More

সরকারি কোষাগারে লোকসান: ডোমকলের ফেরিঘাট দখল করে বেআইনি টোল আদায়, প্রশাসনে অভিযোগ আইনজীবীর

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের বিভিন্ন ফেরিঘাটে অবৈধ এবং অননুমোদিতভাবে টোল আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি অবৈধ ফেরিঘাট নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। এবার কলকাতা হাইকোর্টের আইনজীবী রবিউল ইসলাম এই বিষয়ে সরাসরি ডোমকলের মহকুমা শাসক (SDO), ব্লক উন্নয়ন আধিকারিক (BDO), ডোমকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (IC) এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারের (SP) কাছে লিখিত অভিযোগ…

Read More

চিকিৎসকের চেম্বারে ৫ ঘণ্টা অপেক্ষা: প্রাণ হারাল ৪ মাসের শিশু, অকাল মৃত্যুতে একাধিক প্রশ্ন

ওনিজস্ব সংবাদদাতা, ডোমকল: মুর্শিদাবাদের ডোমকলের রেনবো ক্লিনিক। বাইরে রোগীদের ভিড়, ভেতরে শীতাতপ ঘরে চলছে চিকিৎসা। কিন্তু সেই ক্লিনিকেরই বারান্দায় ৫ ঘণ্টা ধরে এক মায়ের কোলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল ৪ মাসের এক শিশু। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল ডোমকল হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়। জলঙ্গির কালীগঞ্জ নওদাপাড়া এলাকার বাসিন্দা ফরিদা খাতুনের…

Read More

‘এসআইআর যাঁতাকলে’ পিষ্ট ডোমকল: কাগজের পিছনে ছুটতে গিয়ে গোল্লায় সংসার

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: আধুনিক ডিজিটাল যুগে যখন পরিষেবা পাওয়ার প্রক্রিয়া সহজতর হওয়ার কথা, তখন মুর্শিদাবাদের ডোমকলের সাধারণ মানুষের জীবনে এক বিষম লড়াই বয়ে এনেছে এসআইআর (SIR) বা বিশেষ ভোটার তালিকায় সংশোধনীর শুনানি। ‘নিজভূমে পরবাসী’ হওয়ার সুপ্ত আতঙ্ক আর প্রশাসনিক জটিলতার অক্টোপাসে আজ ডোমকলের বাসিন্দারা দিশেহারা। ডোমকলের শুনানি কেন্দ্রগুলি এখন আর কেবল সরকারি দপ্তর নয়, বরং…

Read More

ডোমকলে নেতাজি জয়ন্তীতে নয়া ইতিহাস: আকাশ ছুঁলো ১০০ ফুটের তেরঙা

নিজস্ব প্রতিবেদক, ডোমকল: দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তীতে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল মুর্শিদাবাদের ডোমকল। এই ঐতিহাসিক দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে ডোমকল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হলো এক মহতী ও ব্যতিক্রমী উদ্যোগ। মহকুমা শাসকের অফিস চত্বরে সগৌরবে উত্তোলন করা হলো প্রায় ১০০ ফুট (৩০ মিটার) উচ্চতার বিশালাকার ভারতীয় জাতীয় পতাকা। শুক্রবার…

Read More

দৃষ্টিহীনের চোখেও ‘কাগজের’ আতঙ্ক, অস্তিত্ব প্রমাণে শুনানিতে জন্ম-অন্ধ আলম

সুরাইয়া সুমি সরকার: নির্বাচন কমিশনের নিবিড় সংশোধনীর জাঁতাকলে মানুষের জীবন কীভাবে দুর্বিষহ হয়ে উঠতে পারে, তার এক মর্মান্তিক প্রতিচ্ছবি ফুটে উঠল মুর্শিদাবাদের ডোমকলে। যে চোখে কোনোদিন পৃথিবীর আলো পৌঁছায়নি, সেই জন্ম-অন্ধ চোখে এখন ঘুম কেড়ে নিয়েছে ‘এক টুকরো কাগজ’। ৪২ বছর বয়সী আলম মণ্ডল, যাঁর দিন কাটে দু’বেলা ভিক্ষা করে, আজ তাঁকে লড়াই করতে হচ্ছে নিজের…

Read More
error: Content is protected !!